শুটিং থেকে শপথে!

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম

অনেকদিন পর সরব হয়ে উঠছে ছবিয়াল। মাত্রই ২৫ বছরপূর্তি হয়েছে আলোচিত এ নির্মাতা গ্রুপটির। জাঁকালো আয়োজনে উদযাপন হলো সেটাও। যার মধ্যমণি ছিলেন ছবিয়াল-কাণ্ডারি মোস্তফা সরয়ার ফারুকী।

তবে তিনি তো ক্যামেরার পেছনের মানুষ! তাই পুরোদমে ফিরেছেন মাঠেও। আজ ঢাকা শহরটা চষে বেড়িয়েছেন। শুটিং করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও উত্তরাতে। সারাদিনে এসেছে অসংখ্য ফোন। এরমধ্যেই একটি ফোন যেন বিশেষ! সেটা হলো প্রধান উপদেষ্টার দফতর থেকে আসা রিং। সেখান থেকেই প্রস্তাব রাখা হয়েছে উপদেষ্টা হওয়ার। এরপর অনবরত বেজে চলেছে ফোন।

শুভেচ্ছা জানাতে ও নিশ্চিত হতে ফোন দেওয়া হয়েছিল তাঁর নম্বরে। ওপ্রান্ত থেকে জানানো হলো, ‘ফারুকী ভাই তো শুটিংয়ে। একটু অপেক্ষা করুন। সবই জানবেন।’

অতএব এটুকু নিশ্চিত, সবকিছু ঠিকঠাক মনে হলে শুটিং স্পট থেকেই শপথ নিতে যাবেন ফারুকী। সেটা হলে, বহুল প্রশংসিত এ নির্মাতা শুরু করবেন নতুন অধ্যায়। নির্মাতা ও অভিনেতার পর উপদেষ্টা হিসেবে শপথ নেবেন এ ছবিয়াল নেতা।

জানা যায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে পাঁচজন শপথ নিতে পারেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং ভুক্তভোগী পরিবারের মর্যাদা রক্ষায় বিশেষ আইন প্রণয়নের দাবি জানিয়েছেন নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তার মতে, শুধু...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিকমাধ্যমে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি...
চলচ্চিত্র নির্মাতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি কুড়িয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তিনি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।...
সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটি বলছে, বিশেষ সুবিধাপ্রাপ্ত আমলাদের প্রভাবে সরকার ব্যয়-কৃচ্ছতার সিদ্ধান্ত থেকে সরে...
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে শত শত কোট ও টাই পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট দুটি ক্রোকের অংশ হিসেবে মালামালের তালিকা তৈরির সময়...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর