যার ‘প্রেমে’ পড়েছেন, সেই যুবককে সামনে আনলেন পরী

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম

‘আবারও প্রেমে পড়েছেন’—ফেসবুকে এমনটা লিখেছিলেন ঢালিউড নায়িকা পরী মণি। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় তাঁর সেই পোস্ট। খবরের শিরোনামেও উঠে আসেন তিনি। তবে আসলেই প্রেম পড়েছেন কিনা পরী মণি? সেই মানুষটিই-বা কে? কী তাঁর পরিচয়? এ ধরনের নানা প্রশ্নও সামনে আসে।

এবার সেগুলোর জবাব মিলল! একই সঙ্গে সেই মানুষকেও প্রকাশ্যে আনলেন পরী। জানা গেছে, সেই যুবক দেশের একজন কোরিওগ্রাফার এবং একটি ফ্যাশন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। পরী মণিও তাঁর ফেসবুকে সেই ভিডিওটি আবার পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘প্রাংকটা কি একটু বেশি হয়ে গেছিল?’

এর আগে এক ফেসবুক পোস্টে রোববার (১৭ নভেম্বর) একটি ভিডিও প্রকাশ করেন পরী মণি। যেখানে দেখা যায়, গাড়ির জানালায় আলিঙ্গনে মেতে উঠেছে দুটি হাত। ক্যাপশনে তিনি লেখেন, ‌‌‘ইয়েস আই অ্যাম ইন লাভ অ্যাগেইন।’ অর্থাৎ, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’ এরপরই ইন্ডাস্ট্রিতে নায়িকার প্রেমের প্রসঙ্গ চাউর হয়। যদিও শেষ পর্যন্ত জানা যায়, সেই ভিডিওটি মূলত প্রাংক ছিল।

ঢালিউডের এই তারকার পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই ব্যক্তিজীবন সামনে চলে আসে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, উদ্‌যাপন—সবকিছুতেই যেন পরী মণি আলোচনার একটি নাম। বছরখানেক হয় এই তারকা একাকী জীবন যাপন করেছেন। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। এর আগে তিনি বিয়ে করেছিলেন।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে পরী মণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান। থ্রিলার ঘরানার এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরী মণিকে। সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর