সৈকতে ‘রকস্টার’ তৌসিফ, নায়িকা কে?

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম

দীর্ঘ ১১ বছরের অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রেই দেখা গেছে জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকে। এবার তিনি পর্দায় আসছেন রকস্টার হিসেবে! নির্মাতা মহিদুল মহিম পরিচালিত ‘দ্বিধা’ নামের একটি নাটকে এমন রূপেই তাঁকে দেখা যাবে।

ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে নাটকটির ১ মিনিট ৪৯ সেকেন্ড দৈর্ঘ্যের একটি টিজার। যেখানে তৌসিফ মাহবুব রয়েছেন ‘আসিফ’ চরিত্রে। পর্দায় তিনি পেশাদার গায়ক। এলোমেলো চুল, হাতে গিটার। মঞ্চে ওঠা মাত্রই উন্মাদনায় ভাসলেন ভক্তরা!    

জানা যায়, কক্সবাজারে সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে। সৈকতে বানানো হয়েছিল কনসার্টের মঞ্চ, যেখানে গান পরিবেশন করেন তৌসিফ। 

নাটকটির পোস্টারে কেয়া পায়েল। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তবে এ নাটকে তৌসিফের সঙ্গে কোনো অভিনেত্রী জুটি বেঁধেছেন কিনা, টিজার দেখে সেটা বোঝার উপার নেই। কিন্তু সংগীতশিল্পী তপন চৌধুরী তো গানে গানে বলেছেন, ‘জীবনের গল্প একটাই/ সে গল্পে নায়িকা থাকে একজন।’ এই দ্বিধা নাটকেও অভিনেতার বিপরীতে একজন রয়েছেন! তিনি কেয়া পায়েল। নাটকটিতে তৌসিফের বিপরীতে এই অভিনেত্রীকে দেখা যাবে।

নাটকটি প্রসঙ্গে তৌসিফের ভাষ্য, “আমি ‘রকস্টার’ ও ‘আশিকি ২’ ছবি দুটি কয়েকবার দেখেছি। আসলে একজন রকস্টার কীভাবে হাঁটে, চলে, কথা বলে—এটা তো আমাদের দেশের বাস্তবতায় সাত দিন অনুসরণ করা সম্ভব নয়। তিনি আমাকে সেই সময়ও দেবেন না। তাই আমার কাছে মনে হয়েছে, ফিল্ম থেকে ধারণা নিতে পারি। আমার নিজেরও একটু ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল।”

কক্সবাজারের সৈকতে হয়েছে নাটকটির শুটিং। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রসঙ্গত, অভিনয়ে তারকাখ্যাতি পাওয়া আগে গানের সঙ্গেও যুক্ত ছিলেন তৌসিফ। ২০০৯ সাল থেকে ‘দ্য ম্যানেজার’ নামের একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত তিনি। এ প্রসঙ্গে অভিনেতা বললেন, ‘‘কলেজজীবনে টিউশনি করতাম। টিউশনি করে টাকা জমিয়ে গিটার কিনেছিলাম। লুকিয়ে লুকিয়ে গিটার ক্লাস করেছি। বিশ্ববিদ্যালয়জীবনে ব্যান্ডে যোগ দিই। আমার প্রিয় দুটি ব্যান্ড ‘আর্টসেল’ ও ‘ওয়ারফেজ’। এই দুটি ব্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে ব্যান্ড মিউজিক শুরু করি। আর্টসেলের কয়েকজন সদস্যের সঙ্গে এখন কথা হয়, আমার তো বিশ্বাস হয় না। তাঁরাও বিশ্বাস করতে চায় না, আমি তাঁদের এত বড় ফ্যান। আমার সংগীতের পথচলায় তাঁদের অনুপ্রেরণা কতখানি। আমিও সারা বাংলাদেশে স্টেজ শো করেছি। কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন গেট টুগেদার—শো করেছি।’’

ইতিমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। চলছে সম্পাদনার শেষ মুহূর্তের কাজ। চলতি মাস নভেম্বরেই নাটকটি সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর