সুবিধাবঞ্চিতদের জন্য টয়লেট নির্মাণের ঘোষণা শাকিবের

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম

জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে হয়ে গেল বিশ্ব টয়লেট দিবসের (১৯ নভেম্বর) বিশেষ ক্যাম্পেইন। যার শিরোনাম—‘টাইলক্স হাইজিনিক আবাস’।

আজ রাজধানীর ওয়েস্টিন হোটেলে যে আয়োজনে উপস্থিত হন শাকিব খানসহ বিনোদনের অঙ্গনের সব জনপ্রিয় মুখ।

সেখানে জানানো হয়, শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যে টয়লেট তৈরি করে দেবে। আর তা তাদের পণ্য বিক্রির লভ্যাংশের ১০ শতাংশ দিয়ে।

প্রতিষ্ঠানটির পরিচালক শাকিব খান বলেন, ‘রিমার্ক-হারল্যান সবসময়ই গণমানুষের সুবিধা-অসুবিধাকে অগ্রাধিকার দেয়। তারই ধারাবাহিকতায় টাইলক্সের এই উদ্যোগ, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। সুবিধাবঞ্চিত মানুষের কথা মাথায় রেখে করা তাদের এই কার্যক্রমের মাধ্যমে শুধু স্বাস্থ্যসম্মত টয়লেটই নির্মাণ হবে না বরং এটি সাধারণ মানুষের মাঝে হাইজিন সম্বন্ধে সচেতনতা তৈরিতেও সহায়ক হবে।’

আয়োজনে তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন অপি করিম, কণা, সারিকা, সিয়াম আহমেদ, অর্চিতা স্পর্শিয়া, প্রীতম হাসান, শেহতাজ, শবনম ফারিয়া, পরী মণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, দীঘিসহ অনেকে। 

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
মায়ের সম্মান, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর