১০০ কোটির ক্লাবে যাবে সিনেমা, বরবাদের পোস্টার উন্মোচন অনুষ্ঠানে শাকিব

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পিএম

সিনেমার কাজ প্রায় ৭০ শতাংশ শেষ। গত অক্টোবর থেকে একমাস মুম্বাইয়ে চলেছে ‘বরবাদ’ ছবির শুটিং! যেখানে অংশ নেন শাকিব খান ও ইধিকা পালসহ অনেকে। আপাতত শুটিং বিরতি। আর এই ফাঁকে এল ছবির প্রথম পোস্টার।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি নিয়ে ব্যাপক আশাবাদী শাকিব। জানালেন, এটি সব ছবিকে ছাপিয়ে যাবে। আজ রাজধানীতে বরবাদ ছবির পোস্টার উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন অভিনেতা। 

বললেন, ‘একটা সময় বলেছিলাম, আমাদের ছবি আন্তর্জাতিকভাবে রিলিজ হবে; হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফানি করেছি। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০/২০০ কোটির ক্লাবেও যাবে।’

মেহেদী হাসান হৃদয়ের সিনেমায় কাজ করার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মেহেদীকে চুজ করিনি, সেই আমাকে নিয়েছে। প্রিয়তমা বা অন্যান্য ছবির মতোই নতুনদের সঙ্গে কাজ করতে আমি আগ্রহী। মেহেদী আমাকে বলে, ছবির গল্প শোনাবে। আমি বলি, তোমার হাতে সময় মাত্র ১৫ মিনিট। শুধু লাইনআপটা বললেই হবে। আমি কোনো একটা কাজে যাচ্ছিলাম। শোনার পর আমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে ফোন করে বললাম, আমি আসছি, অপেক্ষা করুন। এরপর গল্পটাও শুনলাম।’

ছবিটি নিয়ে এই নায়ক আরও বলেন, ‘গল্প শোনার পর তাকে বললাম, তোমার কি প্রডিউসার আছে, নাকি আমি ইনভেস্ট করব? সে বলল, ভাইয়া আপনি এখন পর্যন্ত যত বড় বাজেটে কাজ করেছেন, তারচেয়ে যদি বড় বাজেটে কাজ করতে না পারি সিনেমাই করব না।’

এরপর ছবিটির মোশন পোস্টার প্রকাশ করা হয়। যেখানে দেখা যায়, রক্তাক্ত মুখে পিস্তল হাতে গাড়ির ওপরে বসে আছেন শাকিব। তর্জনী মুখের কাছে এনে বলেন, ‘সাইলেন্স’।

প্রসঙ্গত, বরবাদ ছবির মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন শাকিব ও ইধিকা পাল। পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর