নারকীয় ঘটনায় অসহায় দীঘি, হিংস্র আদর

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৭:২৩ পিএম

বছরের প্রথম দিনেই প্রকাশ্যে এল নতুন সিনেমা ‘টগর’-এর টিজার। যেখানে নারকীয় এক ঘটনায় ফুটে উঠেছে রক্তপাত আর হত্যালীলার চিত্র। সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান। 

এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আদর আজাদ। তাঁর বিপরীতে প্রথমবারের মতো জুটি বাঁধলেন প্রার্থনা ফারদিন দিঘী।

প্রকাশিত টিজারে দেখা যায়, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মরদেহ। চারপাশে দাউদাউ করে জ্বলছে আগুন। এমন সময় একটি মরদেহের পা টেনে নিয়ে যায় এক ব্যক্তি। লোমহর্ষক এই কাণ্ড দেখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে এক মেয়ে। সে যখন ঘুরে দাঁড়ায়, তখন তার দিকে এগিয়ে আসে ভয়ঙ্কর দাঁড়ালো অস্ত্র। কিন্তু আঘাত করার আগেই এই অস্ত্র ছিনিয়ে নিয়ে সেটা দিয়েই আক্রমণকারীকে ঘায়েল করে ব্যক্তিটি।

এমন টানটান উত্তেজনা আর আতঙ্ক নিয়েই প্রকাশ্যে এল ‘টগর’ ছবির অ্যানাউন্সমেন্ট টিজার, যা দর্শকদের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে।

সিনেমাটি প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘এই প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে। এটা ভিন্ন কিছু হতে যাচ্ছে।’ 

অন্যদিকে, দিঘীর ভাষ্য, ‘গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।’

জানা যায়, সিনেমাটির কনসেপ্ট তৈরি করেছে এআর টিম। সংলাপ লিখেছেন মামুনুর রশীদ তানিম। ফেব্রুয়ারির শুরুতে চট্টগ্রামে এর শুটিং শুরু হবে। চিত্রগ্রহণ থাকছেন ইসমাইল হোসেন লিটন।

এ ছাড়া আর্ট ডিরেক্টর হিসেবে রয়েছেন রহমতুল্লাহ বাসু, ফাইট ডিরেক্টর চুন্নু, লাইটগ্রাফার হিসেবে ইব্রাহীম এবং রূপসজ্জা করছেন মনির হোসেন।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর