রবীন্দ্রনাথের ‘নিরুপমা’ হচ্ছেন দীঘি

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৩:০৩ পিএম

প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করছেন সাদেক সিদ্দিকী। সরকারি অনুদানে নির্মিতব্য এই কালজয়ী গল্পের ‘নিরুপমা’ চরিত্রে অভিনয় করতে চলেছেন প্রার্থনা ফারদিন দীঘি। 

নির্মাতা জানান, ইতিমধ্যে নিরুপমা চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের সিনেমায় সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত দীঘি। তিনি বলেন, ‘নির্মাতার কাছে গল্পটা শোনার সময় মনে হয়েছে, নিরুপমা চরিত্রটিতে অভিনয় করার যথেষ্ট সুযোগ রয়েছে। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে, এখানেও একটা পরম আগ্রহ বা ভালোলাগা কাজ করছে। আশা করছি, দেনা-পাওনার পুরো টিম আন্তরিকতা নিয়ে গুছিয়ে কাজটি করবেন, যাতে কোনো ভুলত্রুটি না থাকে এবং দর্শক যেন আগ্রহ নিয়ে সিনেমাটি মুক্তির পর হলে গিয়ে উপভোগ করতে পারেন।’

নির্মাতা সাদেক সিদ্দিকী বলেন, ‘অনুদান পাওয়ার পর থেকে নিরুপমা চরিত্রটি নিয়ে দীঘির সঙ্গে কথা হচ্ছিল। চরিত্রটির জন্য দীঘিকে পারফেক্ট মনে হয়েছে বলেই তাঁকে নিয়ে কাজটি করতে যাচ্ছি। আমার মনে হয় দর্শক নতুন এক দীঘিকে দেখতে পাবেন দেনা পাওনা সিনেমায়।’

প্রসঙ্গত, দেনা-পাওনা গল্পটির চিত্ররূপ দিয়েছেন মিরণ মহিউদ্দিন। চিত্রনাট্য করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী।

দীঘিকে সর্বশেষ দেখা গেছে রেজাউর রহমানের ‘থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স’ চলচ্চিত্রে। রোমান্টিক ঘরানার গল্পে এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন সৈয়দ জামান শাওন। এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে দীঘি অভিনীত ‘প্রিয় প্রাক্তন’ ও ‘জংলী’ নামের দুটি সিনেমা।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর