‘সার্কাসকন্যা’ হয়ে আসছেন মিথিলা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫২ পিএম

বড় পর্দায় এবার সার্কাসকন্যার ভূমিকায় হাজির হচ্ছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। নির্মাতা অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’ ছবিতে এই রূপে তাঁকে দেখা যাবে। ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৪ ফেব্রুয়ারি এটি মুক্তি পাবে।

সিনেমাটিতে মিথিলা রয়েছেন ‘তারা’ চরিত্রে। নদীর ধারে বাস করা এই চরিত্র সার্কাস দেখিয়ে বেড়ায়। 

এমন ভূমিকায় অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, ‘আগে কখনও এমন চরিত্রে অভিনয় করিনি। সার্কাসে নাচতে হয়েছে। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য নিয়মিত অনুশীলন করতে হয়েছে। বিশেষ করে ছুরি খেলায় অংশ নিতে যথেষ্ট সাহসের দরকার ছিল। একটি দৃশ্য আছে, যেখানে আমার দিকে লক্ষ্য করে ছুরি মারা হয়। অল্পের জন্য তা আমার শরীরে লাগেনি।’

জলে জ্বলে তারার দৃশ্যে মিথিলা-নাঈম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তিনি আরও বলেন, ‘এই সিনেমার শুটিং হয়েছে কালীগঙ্গা নদীর পাড়ে। নৌকাতেও বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্য ছিল আমার। পরিচালক যেভাবে চেয়েছেন, সেভাবেই নিজের সর্বোচ্চটা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি।’

এতে মিথিলার বিপরীতে রয়েছেন এফ এস নাঈম। তাঁর চরিত্রের নাম হোসেন মাঝি। অন্যদিকে, এই সিনেমার মাধ্যমে মিথিলা প্রথমবার কণ্ঠ-অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর