ওটিটিতে দেখা যাবে ফারিণের ‘ফাতিমা’

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৩ এএম

ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার পেয়েছে তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‌‘ফাতিমা’। এরপর গত বছেরর ২৪ মে এটি দেশের সিনেমা হলে মুক্তি পায়। এবার সিনেমাটি আসছে ওটিটি প্ল্যাটফর্মে।

আগামী ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে উন্মুক্ত হবে ফাতিমা। বিষয়টি জানিয়ে নির্মাতা ধ্রুব হাসান বলেন, ‘সিনেমাটি মূলত গত বছরই ওটিটিতে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই মাসে রাজনৈতিক অস্থিরতার কারণে এর মুক্তি স্থগিত করা হয়।’

একটি ‍দৃশ্যে ফারিণ-ইয়াশ। ছবি: সংগৃহীত

সিনেমাটির ‘ফাতিমা’ চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। গল্পে দেখা যাবে, কোনো এক ছোট্ট শহর থেকে ঢাকায় এসেছে ফাতিমা। কিন্তু সে যেন সারাক্ষণই এই দেশ ও শহর ছেড়ে পালাতে চায়! আসলে শহর নয়, পালাতে চায় জীবন থেকে। কিন্তু ভাগ্যের ফেরে ফাতিমা যে চরিত্রটিতে প্রথমবারের মতো অভিনয় করার সুযোগ পায়, সেই বীরাঙ্গনা সুবর্ণা যেন তাকে অভিনয় থেকে টেনে নেয় বাস্তবতায়। ফাতিমা ও সুবর্ণা হয়ে ওঠে দুই সময়ের এক অবিচ্ছেদ্য প্রতিচ্ছবি।

এতে ফারিণের সঙ্গে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান। বিশেষ একটি ভূমিকায় রয়েছেন পান্থ কানাই। এ ছাড়াও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, আয়শা মনিকা, এ বি এম সুমন, তারিক আনাম খান, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ, শাকিল আহমেদ প্রমুখ।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর