রাফীর সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক: তমা

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৮:৫৮ পিএম

নির্মাতা রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জার প্রেম নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন রয়েছে। যদিও তাঁদের কেউই এখন পর্যন্ত এই বিষয়ে মুখ ফুটে কিছু বলেননি। এবার রাফীর জন্মদিন ঘিরে একটি ছবি প্রকাশ্যে এলে নেটিজেনরা বলতে শুরু করেন যে, রাফী-তমা নাকি চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন! এ নিয়ে তাঁরা সংবাদের শিরোনামও হয়েছেন।    

তবে এই বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন তমা মির্জা। তাঁর দাবি, পুরো সংবাদটি মিথ্যা ও বিভ্রান্তিকর।  

ইনডিপেনডেন্ট ডিজিটালকে তমা বললেন, ‘বিয়ের মতো গুরুত্বপূর্ণ কিছু যদি ঘটে, সেটা লুকানোর কিছু নেই, অবশ্যই সবাইকে জানিয়েই বিয়ে করব। কিন্তু আপাতত এ নিয়ে আমার ভাবনা নেই, বিয়ে করলেও সেটা আরও পরে; এখন কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই। তবে কথা না বলেই এ ধরনের সংবাদ প্রকাশ করা বিভ্রান্তিকর।’

এই বিষয়ে সামাজিকমাধ্যমেও লিখেছেন অভিনেত্রী। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলের দিকে ফেসবুকের এক পোস্টে তিনি লেখেন, ‘এই ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গসিপ ছড়ানো থেকে বিরত থাকার জন্য আমি মিডিয়াকে জোরালোভাবে অনুরোধ করছি। একজন শিল্পী হিসেবে, আমার প্রাথমিক ফোকাস আমার কাজের ওপর, এবং আমি বর্তমানে আমার আসন্ন প্রকল্পগুলোর মাঝেই নিবেদিত। যারা দায়িত্বশীল এবং সত্যের সঙ্গে রিপোর্ট করেন, তাদের সম্মান এবং পেশাদারিত্বের আমি প্রশংসা করি।’

এবারের জন্মদিনে মা ও তমাকে নিয়ে কেক কাটছেন রাফী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এদিকে, রাফীর সঙ্গে বর্তমান সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তমা বললেন, ‘রাফীর সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক। কেননা, একসঙ্গে আমরা বেশকিছু কাজ করেছি, তাই রাফীর পরিবারের সঙ্গে এক ধরনের যোগাযোগ তৈরি হয়েছে। শুধু আমারই নয়; সিয়াম, পূজাসহ আরও অনেকের ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য।’ 

এবারের জন্মদিনে যে ছবির সূত্র ধরে নেটিজেনরা বিয়ের গুঞ্জন তুলেছেন, সেই ছবিতে দেখা যাচ্ছে, মা ও তমাকে নিয়ে জন্মদিনের কেক কাটছেন রাফী।

জন্মদিন ও প্রকাশ্যে আসা ছবিটির বিষয়ে তমা বলেন, ‘আপনারা সকলেই জানেন, প্রায় দেড় মাস আগে রাফীর বাবা মারা গেছেন। আঙ্কেল আমাকে অনেক স্নেহ করতেন। এবার আঙ্কেলকে ছাড়া রাফীর প্রথম জন্মদিন। যে কারণে আন্টির খুব মন খারাপ ছিল, রাফীরও মন খারাপ ছিল। কেননা ওর জন্মদিন নিয়ে আঙ্কেলেরই সবচেয়ে বেশি আগ্রহ থাকত। কিন্তু এবার যেহেতু তিনি নেই, আমরা সবাই চেয়েছি রাফীর পাশে থাকতে। জন্মদিন পালন নিয়ে কোনো প্ল্যান-প্রোগ্রাম ছিল না। যেহেতু রোজার মাস তাই আমার মাথায় কাপড় ছিল, আর পাশে যেহেতু আন্টিও ছিলেন, তাই অনেকে ধরে নিয়েছেন যে আমরা বিয়ে করে ফেলেছি! এটা কোনো কথা!’ 

তমা মির্জা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

যোগ করে বলেন, ‘এ ধরনের সংবাদ কতটা যে বিভ্রান্তির সৃষ্টি করে, সেটা যারা এই পরিস্থিতির মুখোমুখি হয়, তারাই ভালো বলতে পারেন। যেহেতু আমি আমার পরিবারের সঙ্গে একবাসাতে থাকি, এমন ঘটনায় পরিবারের সদস্যরাও বিভ্রান্তির মধ্যে পড়েন। এর আগে আদনান ভাই আর মেহজাবীনকে নিয়েও তো আমরা অনেক সংবাদ দেখেছি, কিন্তু যখন তারা বিয়ে করলেন তখন সবাইকে জানিয়েই করেছেন। তাই এই বিষয়ে নিশ্চিত না হয়ে সংবাদ প্রকাশ করা বিভ্রান্তিকর।’

প্রসঙ্গত, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির অপেক্ষায় রয়েছে রায়হান রাফী পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তমা মির্জা। তিনি ছাড়াও এতে রয়েছেন গাজী রাকায়েত, সারিকা সাবরিন, কামরুজ্জামান কামু, হাসনাত রিপন প্রমুখ।

এ ছাড়া আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তমা মির্জা অভিনীত চলচ্চিত্র ‘দাগি’। যেখানে তাঁকে দ্বিতীয়বারের মতো বড় পর্দায় দেখা যাবে আফরান নিশোর বিপরীতে। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর