সত্য ঘটনার অনুপ্রেরণায় রাফীর ‘আমলনামা’

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৪:৫৬ পিএম

সত্য ঘটনার অনুপ্রেরণায় সিনেমা বা কনটেন্ট নির্মাণে জুড়ি নেই নির্মাতা রায়হান রাফীর। একের পর এক হিট কনটেন্ট দিয়ে ইতিমধ্যে তা প্রমাণিত। এবার সত্য ঘটনার ছায়া অবলম্বনে এই নির্মাতা নিয়ে আসছেন ‘আমলনামা’। ওয়েব ফিল্মটি শিগগিরই চরকি-তে মুক্তি পাবে বলে জানা গেছে।

তবে এর আগে, সিনেমাটির ফোরটেস্ট ও থিমেটিক পোস্টার প্রকাশ্যে এসেছে। ২৮ ফেব্রুয়ারি বিকেলে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে ফোরটেস্ট বা পূর্বাভাস ভিডিও প্রকাশ পায়, যার ক্যাপশনে লেখা, ‘অবিচার যখন হয়ে উঠেছিল বিচারের মাপকাঠি…।’ এই শহর, শহরের কিছু মানুষ এবং তাদের অভিব্যক্তি দিয়ে সাজানো হয়েছে সিনেমাটির ফোরটেস্ট। ভিডিওর প্রথমদিকের কিছু দৃশ্য আর সংলাপে ধারণা করা যায়, মাদকবিরোধী অভিযানের কথা বলে একজনকে তার বাসা থেকে কয়েকজন ধরে নিয়ে যাচ্ছে। এরপর নানা রকম অভিব্যক্তিতে ধরা দেন সিনেমাটির অভিনয়শিল্পীরা। সেখানে গল্প বা চরিত্রের কোনো ধারণা পাওয়া যায়নি।

একটি দৃশ্যে কামরুজ্জামান কামু ও তমা মির্জা। ছবি: চরকি

এর আগে ২৬ ফেব্রুয়ারি প্রকাশ পায় সিনেমাটির থিমেটিক পোস্টার। ভাঙা ফ্রেমের ভেতর স্পষ্টই বোঝা গেছে দুই কন্যাসন্তানকে নিয়ে বাবা–মার ছবিটি। তবে বাবার মুখটি ছবিতে নেই। বুলেটের আঘাতে বাবার মুখের জায়গাটি ছিদ্র হয়ে গেছে, ভেঙে গেছে উপরের কাচ। আর প্রতীকীভাবে সেই ভাঙা অংশ দিয়ে বেয়ে পড়ছে রক্ত। ভাঙা কাচের ওপর প্রতিফলিত হয়েছে জাহিদ হাসানের ছবি। তিনি ছবিটির দিকে তাকিয়ে আছেন। থিমেটিক পোস্টারের ক্যাপশনে লেখা, ‘যেই অবিচার আমরা চোখ বুজে সহ্য করে এসেছি!’ 

এমন সব বাক্য, ছবি আর ভিডিও স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের তৈরি করেছে দর্শকদের মনে। কোন সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছেন নির্মাতা—তা এখনই বলতে চান না রায়হান রাফী। শুধু জানালেন, দর্শকরাই সেটা আবিষ্কার করুক। রাফী বলেন, ‘আমি বরাবরই নতুন কিছু করার চেষ্টা করি। এবারের নতুনত্বটা গল্পে; এ রকম গল্পে কাজ হয়নি বললেই চলে। কাহিনী শেষ না হওয়া পর্যন্ত দর্শকরা একটা থ্রিলের মধ্যে থাকবেন এবং ছবিটি দেখতে বসে আপনি বারবার কান্না করবেন।’

আমলনামা লুকে জাহিদ হাসান। ছবি: চরকি

গল্পের পাশাপাশি অভিনয়শিল্পী নির্বাচনেও চমক রেখেছেন রায়হান রাফী। আমলনামা সিনেমার মাধ্যমে অনেকদিন পর ওটিটিতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। শুধু তাই নয়, কবি, গীতিকার, নির্মাতা কামরুজ্জামান কামুও রয়েছেন একটি চরিত্রে। গাজী রাকায়েতকে এখানে পাওয়া যাবে নতুন অবতারে। পর্দায় আরও আলো ছড়াবেন অভিনেত্রী তমা মির্জা ও সারিকা সাবরিন।

ওয়েব ফিল্মটি নিয়ে জাহিদ হাসান বলেন, ‘সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে আমলনামা। আমরা আমাদের চরিত্রের মাধ্যমে যে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো যেন আর না ঘটে, সেজন্যই কাজটি করা। ওয়েব ফিল্মটির নামটাও গল্পের সঙ্গে প্রাসঙ্গিক। মানুষ যেন জীবনে চলার পথে সাবধান থাকে, কী করব আর কী করব না, সেটা যেন চিন্তা করে।’

এদিকে, ফিকশনে ৬ বছর পর অভিনয় করলেন কামরুজ্জামান কামু। কাজটিতে যুক্ত হওয়া নিয়ে তিনি বলেন, ‘অনেকদিন ধরেই রায়হান রাফীর সুনাম শুনছি। তিনি যখন চরিত্রটাতে পারফর্ম করার প্রস্তাব দিলেন এবং বললেন, এই চরিত্রের জন্য আমাকেই দরকার, তখন একরকম আগ্রহ পেয়েছি। আর যখন গল্পটা শুনি, তখন তো রীতিমতো চমকে উঠি এবং সঙ্গে সঙ্গে কাজটি করতে রাজি হয়ে যাই। এভাবেই ছবিটার সঙ্গে যুক্ত হওয়া।’

একটি দৃশ্যে সারিকা সাবরিন। ছবি: চরকি

থিমেটিক পোস্টার ও ফোরটেস্ট প্রকাশের পর দর্শকরা জানতে চাইছেন, কবে আসবে আমলনামা? এ প্রসঙ্গে দর্শকদের অল্প কিছুদিন অপেক্ষা করতে বলছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি আরও বলেন, ‘পোস্টার ও ফোরটেস্টের ক্যাপশনে বিচার–অবিচারের কথা বলা হয়েছে, গল্পের সঙ্গে এই শব্দগুলো খুবই প্রাসঙ্গিক। আমলনামায় এমন এক ঘটনা নিয়ে আসা হয়েছে যা সিনেমার গল্পে নতুন। যে বিষয় নিয়ে কথাই বলা যেত না, সেটা নিয়েই আমরা এবার সিনেমা বানিয়েছি। আশা করছি দর্শকরা নতুন কিছু অনুভূতি ও অভিজ্ঞতার মুখোমুখি হবেন।’

রায়হান রাফীর গল্পে এই ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক ও ইনায়া আর্যা। চিত্রনাট্য লিখেছেন রায়হান রাফী ও এসএম নজরুল ইসলাম।    

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর