‘আতরবিবি’ রূপে হাজির ফারজানা সুমি

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পিএম

সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘আতরবিবিলেন’। চলছে সিনেমা হলে আসার প্রস্তুতি। টাইমস মিডিয়ার ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। 

মুক্তির আগে এবার প্রকাশ্যে এসেছে এর অফিশিয়াল টিজার। যেখানে দেখা যায়, এক তান্ত্রিককে ঘিরে সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে, যার বসবাস এক বস্তিতে! কিন্তু দুষ্কৃতিকারীরা সেই বস্তি দখল নিতে চাইছে।    

রহস্য, অ্যাকশন ঘরানার এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ফারজানা সুমি ও গোলাম মুস্তফা প্রকাশ। বিভিন্ন চরিত্রে রয়েছেন আশীষ খন্দকার, রাশেদ মামুন অপু, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখ।

আতরবিবিলেন টিজারে ফারজানা সুমি। ছবি: স্ক্রিনশট

‘জলরঙ’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন মডেল-অভিনেত্রী ফারজানা সুমি। এবার নতুন সিনেমার টিজারে ‘আতরবিবি’ রূপে হাজির হলেন তিনি। নিজের ক্যারিয়ারের জন্য এই সিনেমাকে খুব চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ মনে করছেন অভিনেত্রী। 

তিনি বলেন, ‘সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করে অসাধারণ ভালোলাগা কাজ করছে। আতরবিবি হওয়া খুব সহজ ছিল না আমার জন্য। অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। পরিচালক লাবু ভাইয়ের নির্দেশনা মেনে নিজেকে তৈরি করেছি। মনে আছে গেল বছরের রোজার মাসে অসম্ভব পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি। দর্শক সিনেমাটি দেখলে এবং উপভোগ করলে সব শ্রম সফল হবে আমাদের।’

নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ি, গোয়ালন্দ, ফরিদপুর ইত্যাদি স্থানে আতরবিবিলেন সিনেমাটির শুটিং হয়েছে।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর