ভিনদেশেও শাকিবের মুখোমুখি সিয়াম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ পিএম

ঈদুল ফিতরে মুক্তির পর থেকে দেশের সিনেমা হলে রমরমা ব্যবসা করছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। ইতিমধ্যে এটি অন্তর্জাতিক অঙ্গনেও মুক্তি পেয়েছে। মার্কিন মুল্লুক ছাড়াও কানাডা ও ইতালির দর্শকরা সিনেমাটি দেখতে পাচ্ছেন। এবার সেই প্রতিযোগিতায় শামিল হচ্ছে আরও একটি বাংলাদেশি ছবি। আগামী ২৫ এপ্রিল থেকে আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্যের প্রবাসীরা দেখতে পাবেন সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’।     

বিদেশের মাটিতে জংলি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক সজিব সপ্তক। থিয়েটারের একটি তালিকাও শেয়ার করেছেন তিনি। কানাডার ৫টি, আমেরিকার ২৮টি ও যুক্তরাজ্যের ৭টি থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে ভালোবাসা ও আবেগ মেশানো গল্পের চলচ্চিত্র জংলি। সব মিলিয়ে, বিদেশের ৪০টি হলে মুক্তি পাচ্ছে এটি।

সজিব সপ্তক বলেন, ‘বেশ আগে থেকেই আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্যে ছবিটির প্রচারণা শুরু হয়েছে। দর্শকের মাঝেও আগ্রহ তৈরি হয়েছে। আমার মনে হয় ছবিটি এখান থেকে বেশ বড় অঙ্কের আয় করতে পারবে।’

সিনেমাটির নির্মাতা এম রাহিম বলেন, ‘বিদেশের মাটিতে একসঙ্গে ৪০টি হলে মুক্তি পেতে যাচ্ছে আমাদের ছবি। এটা অনেক বড় ব্যাপার। বিদেশে বাংলা ছবির একটা বাজার তৈরি হয়েছে আগেই। ‘জংলি’ সেই বাজারকে আরো প্রসারিত করবে বলে আমার বিশ্বাস।’

প্রসঙ্গত, জংলি চলচ্চিত্রে সিয়াম আহমেদের বিপরীতে জুটি বেঁধেছেন শবনম বুবলী। বিশেষ একটি চরিত্রে রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন রাশেদ মামুন অপু, সোহেল খান, নৈঋতা হাসিন রৌদ্রময়ী, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, সুব্রত প্রমুখ।

অন্যদিকে, বরবাদ চলচ্চিত্রে ঢালিউড সুপারস্টার শাকিবের নায়িকা টলিউডের ইধিকা পাল। আরও রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেব প্রমুখ। একটি আইটেম গানে দেখা যাবে টলিউডের নুসরাত জাহানকে। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক হিসেবে রয়েছে এপি এন্টারটেইনমেন্ট।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর