আমেরিকায় মিশার অস্ত্রোপচার সম্পন্ন, দেশে ‌‘মারধরের’ ভুয়া ভিডিও ভাইরাল

আপডেট : ১৫ মে ২০২৫, ০১:০৯ পিএম

বুধবার (১৪ মে) রাতে সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, কয়েকজন মানুষ রাস্তায় এক ব্যক্তিকে মারধর করছেন। ভিডিওটি শেয়ার করে অনেকে দাবি করেন, মারধরের শিকার ব্যক্তিটি ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। তবে এ দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। অভিনেতার পরিবারের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। অর্থাৎ, অভিনেতাকে ঘিরে ভাইরাল হওয়া ভিডিওটি ভুয়া। 

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, মিশা সওদাগর বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। সেখানে তিনি হাঁটুর চিকৎসা নিচ্ছেন।

ভুয়া ভিডিওটি ভাইরাল হওয়ার পর মিশার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে অনেকে মনে করছেন, আহত হয়ে মিশা সওদাগর হাসপাতালে ভর্তি হয়েছেন।

আমেরিকার হাসপাতালে মিশা সওদাগরের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ছবি: সংগৃহীত

ভাইরাল হওয়া ভিডিওটির মন্তব্যঘরে অনেকেই লেখেন, মারধরের ভিডিওটি সত্য নয়। তাঁর নামে ভুয়া একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। কিন্তু অভিনেতার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি সত্য। সম্প্রতি হাঁটুর অস্ত্রোপচারের জন্য আমেরিকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেখানেই ছবিটি তোলা।
 
জানা যায়, প্রায় ৯ বছর আগে ‘মিসড কল‘ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন খলনায়ক মিশা সওদাগর। সেসময় তাঁর ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। এরপর আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন এ অভিনেতা। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থও হয়ে ওঠেন তিনি। সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা। সে উদ্দেশেই বেশ কিছুদিন আগে আমেরিকায় পাড়ি জমান অভিনেতা।
 
আমেরিকার স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মে) সকালে তাঁর হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। 

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর