যে কারণে একসঙ্গে ‘বরবাদ’, ‘জংলি’, ‘দাগি’র প্রযোজকরা

আপডেট : ১৫ মে ২০২৫, ০৪:১৩ পিএম

গত কয়েক বছরে দেশীয় প্রেক্ষাগৃহে দর্শক টানতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ‘হাওয়া’, ‘পরাণ’, ‘প্রিয়তমা’, ‘তুফান’, ‘সুড়ঙ্গ’, ‘বরবাদ’, ‘জংলি’, 'দাগি'র মতো আলোচিত সব সিনেমা। এই সিনেমাগুলোর সাফল্যে ব্যবসা জমজমাট হয়েছে সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন হলগুলোর। তবে সেই আয়ের ন্যায্য অংশ কি পাচ্ছেন প্রযোজকরা?

প্রযোজকদের দাবি, প্রেক্ষাগৃহ থেকে প্রত্যাশিত লভ্যাংশ ঠিকভাবে পাচ্ছেন না তাঁরা। বিশেষ করে বুকিং এজেন্টদের দৌরাত্ম্য, রেভিনিউ ভাগাভাগিতে অসমতা—এসব কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে ক্ষোভে ফুঁসছেন তাঁরা।

এ অবস্থায় প্রযোজকদের স্বার্থ রক্ষায় এবার একজোট হয়েছেন তুফান, দাগি, সুড়ঙ্গ’র প্রযোজক শাহরিয়ার শাকিল, বরবাদ’র প্রযোজক শাহরিন আক্তার সুমি ও আজিম হারুন, জংলি’র জাহিদ হাসান অভি এবং ৮৪০’র প্রযোজক নুসরাত ইমরোজ তিশা। তাঁদের সঙ্গে রয়েছেন নির্মাতারা রায়হান রাফী, রেদওয়ান রনি, শিহাব শাহীন, শরাফ আহমেদ জীবন ও সঞ্জয় সমদ্দার।

তাঁদের লক্ষ্য—সিনেপ্লেক্স ও হল মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে লাভ ভাগাভাগির ন্যায্য নিয়ম প্রতিষ্ঠা করা। পাশাপাশি অকার্যকর হয়ে পড়া প্রযোজক সমিতির বাইরে নিজেদের উদ্যোগে একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করছেন তাঁরা।

এই প্রসঙ্গে শাহরিয়ার শাকিল বলেন, ‘সিনেপ্লেক্সের বর্তমান রেভিনিউ রেশিও প্রযোজকদের জন্য অর্থনৈতিকভাবে অগ্রহণযোগ্য। বড় বাজেট হোক কিংবা ছোট—এই পরিস্থিতিতে কেউই লগ্নি উদ্ধার করতে পারছে না। আমাদের লক্ষ্য হলো যৌক্তিক একটি সমাধান পাওয়া, যাতে প্রযোজক বাঁচে, আর শিল্প এগিয়ে যায়।’

‘বরবাদ’ প্রযোজক শাহরিন আক্তার সুমির অভিজ্ঞতাও তিক্ত, ‘আমার সিনেমা রিলিজের সময় অনেক সমস্যার মুখোমুখি হয়েছি। তখন বুঝেছি, একা কিছু করা সম্ভব নয়। তাই আমরা এক হচ্ছি। সবাই মিলে কাজ করলে সিনেমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।’

নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে প্রযোজকরা অনেক কম রেভিনিউ পান। এই অবস্থা চলতে থাকলে প্রযোজকরা সিনেমা নির্মাণে উৎসাহ হারাবেন। প্রযোজক না থাকলে হলও থাকবে না—এটা বুঝতে হবে।’

সব মিলিয়ে সিনেমা হলে আয় বণ্টনের ন্যায্যতা নিশ্চিত করতেই এখন এক হয়েছেন দেশের একঝাঁক শীর্ষ প্রযোজক ও নির্মাতা। ঈদ সামনে রেখে তাঁরা চাইছেন, দ্রুত সমাধান আসুক এবং চলচ্চিত্র শিল্পে একটি টেকসই পরিবেশ গড়ে উঠুক।

গুলশান হামলার ঘটনাকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্রটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে—এমন আশঙ্কায় ছয় বছর আগে ‘শনিবার বিকেল’ আটকে দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ের সেন্সর বোর্ড। এর পরে...
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। তরুণ এই নেতার আকস্মিক প্রয়াণ নাড়া দিয়েছে বিনোদন অঙ্গনকেও। সামাজিক...
হাসপাতালে ভর্তি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। চার দিনের সরকারি সফরে কক্সবাজারে গিয়ে শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার...
কর ফাঁকির অভিযোগে বেশ ক’জন তারকার ব্যাংক হিসাব জব্দ হয়েছে। সেই তালিকায় থাকা ‘নুসরাত ইয়াসমিন তিশা’ নামের একজনকে ঘিরে ছড়িয়েছে বিভ্রান্তি। অনেকে সেই নামকেই ধরে নেন নুসরাত ইমরোজ তিশা! এবার বিষয়টি...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর