তারকাদের মধ্যে শোকের ছায়া

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। তরুণ এই নেতার আকস্মিক প্রয়াণ নাড়া দিয়েছে বিনোদন অঙ্গনকেও। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক আর ক্ষোভে সরব হয়েছেন শোবিজের তারকারা।

হাদির মৃত্যুসংবাদে শোক প্রকাশ করেন সংগীতশিল্পী কনকচাঁপা। এক শোকবার্তায় তিনি লেখেন, ‘আল্লাহ ওসমান হাদিকে জান্নাত নসিব করুন। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই। আসামি ও নেপথ্যের ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।’
পরে কবিতার সঙ্গে হাদির একটি ছবি শেয়ার করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান কনকচাঁপা।

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা হাদির একটি ছবি পোস্ট করে লেখেন, ‘শহীদ ওসমান বিন হাদি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন।’

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ হাদি ও তাঁর শিশুপুত্রের একটি আবেগঘন ছবি শেয়ার করে লেখেন,
‘নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।’

এর আগে হাদির মৃত্যুর সংবাদ দিয়ে নির্মাতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আমাদের ভাই হাদি রওনা দিয়েছেন অনন্তের পথে। আবরার, আবু সাঈদদের মতো হাদি শারীরিকভাবে না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। ইউ ফেইলড টু কিল ওসমান হাদি!’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন তিনি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি করা হয় হাদিকে। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানেন এই সাহসী তরুণ নেতা।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণ নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যেসব অভিযোগ ছিল, সেগুলো সংশোধন করে আরও উন্নত...
মাল্টিপ্লেক্সে সফলতার পর এবার সিঙ্গেল স্ক্রিনেও দাপট দেখাচ্ছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’। মুক্তির দুই সপ্তাহ পর বড় পর্দার এই রোমান্টিক অ্যাকশন থ্রিলারটি একদিনেই আয় করেছে ৪১ লাখ টাকার বেশি;...
ঈদুল ফিতরে মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দারুণ সাড়া ফেলে। এবার তা ইতালিতে মুক্তি পেল। দেশটির রাজধানী রোমে ‌‘সিনেমা ব্রডওয়ে’ নামক একটি প্রেক্ষাগৃহে...
মাল্টিপ্লেক্সে সফলতার পর ‘রাক্ষস’ মুক্তি পেয়েছে সিঙ্গেল স্ক্রিন হলে। সেখানেও দারুণ সাড়া ফেলেছে রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবি। জানা গেল, সিঙ্গেল স্ক্রিনে মুক্তির প্রথম দিন, অর্থাৎ শুক্রবার...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর