ইউটিউবে মুক্তি পেল শরীফুল রাজের ‘ওমর’

আপডেট : ২২ মে ২০২৫, ০৬:২৮ পিএম

বড় পর্দা ও ওটিটিতে আলোচিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ এবার ইউটিউবে। আজ (২২ মে) দুপুর ১২টায় ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ছবিটি। এর আগে চলচ্চিত্রটি দেশে এবং প্রবাসে, বিশেষ করে আমেরিকা ও কানাডায় প্রশংসা কুড়িয়েছে।

২০২৪ সালের ঈদুল ফিতরে (২৬ এপ্রিল) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ওমর থ্রিলার, টুইস্ট ও হালকা কমেডিতে ভরপুর! এই গল্পের শুরুতেই ঘটে একটি খুন—প্রতাপশালী বড় মির্জার ছেলে ছোট মির্জা খুন হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিল দুই ব্যক্তি: ওমর ও বদি। খুনের দায় নিয়ে একজন আরেকজনকে দোষারোপ করে।

শরীফুল রাজ ছবির কেন্দ্রীয় চরিত্র ওমরের ভূমিকায় অভিনয় করেছেন। বদির চরিত্রে আছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজি সিদ্দিকী, তানজিলা হক মাইশা ও আইমন সিমলা। একটি গানে অতিথি শিল্পী হিসেবে নেচেছেন ভারতের দর্শনা বণিক।

চলচ্চিত্রটির নাম দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রয়াত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদ এবং চিত্রনায়ক মান্নাকে উৎসর্গ করা হয়ে এই প্রজেক্ট।

ওমর প্রযোজনা করেছেন খোরশেদ আলম, মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, ক্যামেরায় ছিলেন রাজু রাজ। শিল্প নির্দেশনা করেছেন সামুরাই মারুফ।

গান গেয়েছেন কণা, আরফিন রুমি, অনিমেষ রায় এবং ভারতের ঈশান মিত্র। গান লিখেছেন রাসেল মাহমুদ, জনি হক, সোমেশ্বর অলি ও অমিত চ্যাটার্জি। সুর ও সংগীত পরিচালনায় ছিলেন নাভেদ পারভেজ, অমিত চ্যাটার্জি ও ভারতের স্যাভি।

ঈদের রেশ চলে গেছে, কিন্তু এখনও সিনেমা হলে আগের গতিই ধরে রেখেছে ‘বনলতা এক্সপ্রেস’। বরং বলা যায়, গতিটা বেশ বেড়েছে। তানিম নূর পরিচালিত এই সিনেমা প্রথম সপ্তাহে শো কম পেলেও দর্শক টানার দৌড়ে...
দেশের প্রেক্ষাগৃহে তুমুল সাড়া ফেলেছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এবার তানিম নূর পরিচালিত এই সিনেমার আন্তর্জাতিক যাত্রা শুরু হলো। শুক্রবার (২৭ মার্চ) এটি মুক্তি পেয়েছে...
ঈদ এলেই বদলে যায় শরিফুল রাজ–এর দিনযাপনের ছন্দও। মুক্তি পেয়েছে তার চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। একদিকে সিনেমা মুক্তির উত্তেজনা, অন্যদিকে পরিবারের সঙ্গে সময় কাটানোর টান—দুটোর মাঝেই তৈরি হয় তার ঈদ।...
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন সাজিয়েছে ইনডিপেনডেন্ট টিভি। চ্যানেলটির সেলিব্রিটি শো ‘তারকা আড্ডা’-য় থাকছে ভিন্নধর্মী তিন পর্ব, যেখানে অংশ নিচ্ছেন সময়ের আলোচিত তারকারা। চ্যানেল সূত্রে জানা গেছে, ঈদের দিন...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর