আল্লাহ আপনাদের বিচার করবেন: ডিপজল

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৫:৫৩ পিএম

চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকার আদালতে মামলা করার আবেদন করেছেন রাশিদা আক্তার নামের এক নারী। মঙ্গলবার (গতকাল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে তিনি মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি)।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিপজল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘একজন পাগল ভক্তের কর্মকাণ্ডকে পুঁজি করে কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। আল্লাহ আপনাদের বিচার করবেন।’

ডিপজলের দাবি, ওই নারী বহুদিন ধরে নানা অজুহাতে অর্থ নিয়েছেন তাঁর কাছ থেকে। তিনি লেখেন, ‘এই মহিলা দুটি বাচ্চা নিয়ে এফডিসিতে এসে অসহায়তার কথা বলে প্রথমে ৫০ হাজার টাকা নিয়েছিল। এরপরও মাঝেমধ্যে এসে কান্নাকাটি করে ১০ হাজার, ২০ হাজার করে আরও টাকা নিয়েছে। এফডিসিতে একাধিকবার দেখা হয়েছে, যার ভিডিও সোশ্যাল মিডিয়াতেই পাওয়া যাবে।’

মামলার অভিযোগে ২ জুন ২০২৫ সালে হাটে দেখা হওয়ার কথা বলা হলেও ডিপজলের দাবি, ‘এই তথ্য মিথ্যা। কারণ গত ১৫ এপ্রিলই আমরা হাটটি ঢাকা সিটি করপোরেশনকে বুঝিয়ে দিয়েছি। হাট হস্তান্তরের দুই মাস পর সেখানে আমি কেন যাব? বরং ২ জুন মহিলাটি নিজেই হাটে এসেছিল— এর ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। সিসিটিভি ফুটেজও পাওয়া যাবে।’

ডিপজল দাবি করেন, পুরো বিষয়টি পরিকল্পিত। তিনি লেখেন, ‘যারা এই মহিলাকে ব্যবহার করে আমার নামে মিথ্যা মামলা করছে, তাদেরও প্রকাশ্যে আনার দাবি জানাই। আমি এসব মিথ্যা অভিযোগ ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আদালতের কাছে আমার অনুরোধ, সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য তুলে আনা হোক।’

 

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর