‌‘বড় কিছু ঘটার অপেক্ষায়’, আমেরিকা থেকে শাকিব

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১২:১৩ পিএম

মাসখানেক ধরে আমেরিকায় অবস্থান করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তাঁর যাওয়ার কয়েকদিন পরই ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে উড়াল দিয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। সামাজিকমাধ্যমে ইতিমধ্যেই তাঁদেরকে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেছে। তবে শাকিব যে আমেরিকায় শুধু ঘুরে বেড়াচ্ছেন, তা নয়! বরং তাঁর ইনস্টাগ্রাম ও ফেসবুক স্টোরি বলছে শিগগিরই বড় কোনো ঘোষণা আসছে।   

শুক্রবার (৮ আগস্ট) ভেরিফায়েড ফেসবুক পেজের একটি স্টোরিতে শাকিব লিখেছেন, ‘বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছুটোছুটি চলছে। এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং এটি এমন একটি মুহূর্ত, যা চুপচাপ রয়েছে বড় কিছু ঘটার অপেক্ষায়।’

শাকিব আরও বলেন, ‘খুব শিগগিরই এমন কিছু নিয়ে ফিরে আসছি, যাতে থাকছে সাহসী, স্মরণীয় ও আইকনিক কিছু।’

পোস্টটি এমন ইঙ্গিত দেয় যে, নিশ্চয়ই নতুন কোনো প্রোজেক্ট বা কাজ শুরু করতে যাচ্ছেন মেগাস্টার শাকিব, যা ভক্তদের জন্য হবে বিশেষ কিছু। 

চলতি মাসের শেষদিকে শাকিবের দেশে ফেরার কথা রয়েছে। সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত একটি সিনেমার শুটিং করার কথা রয়েছে তাঁর, যেটি মুক্তির সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে।

প্রসঙ্গত, সবশেষ শাকিব খানকে দেখা গেছে রায়হান রাফী পরিচালিত ‘তান্ডব’ ছবিতে। গত ঈদুল আজহায় এটি সিনেমা হলে মুক্তি পায়। যেখানে শাকিবের বিপরীতে অভিনয় করেন অভিনেত্রী সাবিলা নূর।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর