ছেলের জন্মদিনে সরব পরী, নীরব রাজ

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ এএম

সামাজিকমাধ্যমে বেশ সরব চিত্রনায়িকা পরী মণি। পেশাগত ও ব্যক্তিগত জীবনের অনেক খবরই সেখানে ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবার সেই সু্বাদেই জানা গেল, আজ ১০ আগস্ট পরী মণি ও শরীফুল রাজের সন্তান রাজ্যের জন্মদিন। তিন বছর পূর্ণ করেছে রাজ্য। 

শনিবার (০৯ আগস্ট) দিবাগত রাত ঠিক ১২টায় ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পরী। তবে নীরব রয়েছেন শরীফুল রাজ। ছেলের জন্মদিনে সামাজিকমাধ্যমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে কোনো পোস্ট দিতে দেখা যায়নি।

সেই পোস্টে পরী লিখেছেন, ‘১০/০৮/২০২৫! আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কীভাবে সময় চলে যাচ্ছে, বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সাথে। আপনাদের ভালোবাসায় দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।’

লেখার সঙ্গে একটি লাল হার্ট ইমোজি জুড়ে দিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘শুভ জন্মদিন বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ।’

ওই পোস্টের মন্তব্যঘরে পরী মণির ছেলের জন্মদিনের শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন তাঁর  ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। 

প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট পরী মণি ও শরীফুল রাজের ঘর আলোকিত করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। তবে এই তারকা দম্পতির বিচ্ছেদের পর থেকে মা পরীর সঙ্গেই থাকছে রাজ্য। এদিকে, একটি মেয়েও দত্তক নিয়েছেন অভিনেত্রী। বর্তমানে এক ছেলে-এক মেয়েকে নিয়েই পরীর সংসার।

সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—প্রায় সবকিছুতেই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা পরী মণি। নতুন কোনো সিনেমা, সামাজিকমাধ্যমের পোস্ট অথবা ব্যক্তিগত সম্পর্ক যেকোনো বিষয়েই তাঁকে নিয়ে অনুরাগীদের...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর