গয়না বিক্রি করে সংসার সামলাতে হয়েছে অপু বিশ্বাসের!

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৩:২৩ পিএম

দুই দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে অভিনয় করছেন ‘ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ (২০০৫) সিনেমা দিয়ে বড়পর্দায় তাঁর অভিষেক। পরের বছর ‘কোটি টাকার কাবিন’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর টানা এক যুগ শাকিব-অপুর জুটি রাজত্ব করেছে ঢালিউডে—অভিনয় করেছেন ৮০ চলচ্চিত্রে।

তবে বর্তমানে নতুন সিনেমার পর্দায় খুব একটা দেখা মেলে না অপুর। এখন তিনি ব্যস্ত বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণায়। পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত হয়েছেন। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে খোলামেলা জানালেন নিজের অতীত জীবনের কষ্টের গল্প। সংসার সামলাতে গয়না বিক্রি পর্যন্ত করেছেন।

অপু বিশ্বাস জানান, জয় জন্মের পর ভারত থেকে দেশে ফেরার সময়ই জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি আসে। তাঁর ভাষ্য, ‘সেই সময় হাতে একেবারেই কোনো টাকা ছিল না। ব্যাংক অ্যাকাউন্টেও শূন্য। তখন বুঝেছি অর্থকষ্টে থাকা মানুষের প্রতিদিন কত হিসাব করে চলতে হয়। সেই অভিজ্ঞতা আমাকে অনেক মিতব্যয়ী করেছে।’

কীভাবে সেই সংকট সামাল দিয়েছিলেন, সেটিও জানালেন তিনি। অপুর মতে, নিয়মিত সিনেমা করার সময় শখ করে অনেক সোনার গয়না কিনতেন। কিন্তু সেই গয়নাগুলোই এক সময় হয়ে ওঠে ভরসা।

তাঁর ভাষ্য, ‘আমি অনেক গয়না বিক্রি করে ভালো অঙ্কের টাকা পাই। ওই টাকাতেই তখনকার পরিস্থিতি সামাল দিয়েছিলাম। পরে আবার কাজে ফিরি, ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি।’

বর্তমানে তিনি আর্থিকভাবে স্বচ্ছল। অভিনয়ের পাশাপাশি নতুন নতুন কাজে ব্যস্ত এই জনপ্রিয় নায়িকা।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস। তিব্বত সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় হিমবাহ ধসে নেমে এসেছে কাদা-পাথর-পানির প্রবল স্রোত। এতে এখন পর্যন্ত ১৬৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক,...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর