ইনসাফ এবার ওটিটিতে 

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৪:৩২ পিএম

যে হারে অপরাধ বেড়েছে, অনেকের মনে প্রশ্ন জেগেছিল—‘ইউসুফ কি ফিরে এসেছে?’ একসময়ের ত্রাস, অপরাধ জগতের ডন ইউসুফ এবার ফিরছে—পর্দায়। সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমায় ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, এবং চৌকস পুলিশ অফিসার জাহান খান চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ।

সিনেমাটি ৩ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে (৪ সেপ্টেম্বর)  ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে। প্রেক্ষাগৃহে গত কোরবানির ঈদে মুক্তির পায় সিনেমাটি। 

নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, ‘চরকিতে মুক্তি পাওয়ার মাধ্যমে সিনেমাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। দেশের বাইরের দর্শকরাও দেখতে পারবেন—এটাই সবচেয়ে আনন্দের।’

নায়িকা তাসনিয়া ফারিণ যোগ করেন, ‘অনেকে আগে থেকেই সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন। এবার তারা সুযোগ পাচ্ছেন।’

ছবিতে ফারিণ। পরিচালনায় সঞ্জয় সমাদ্দারনায়ক শরিফুল রাজ বলেন, ‘সঞ্জয় সমাদ্দারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। ফারিণের সঙ্গে কাজ করেছি—দর্শকরাও মুগ্ধ হয়েছেন। আশা করি ওটিটির দর্শকরাও সিনেমাটি পছন্দ করবেন।’

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, ডন। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা, স্বরুপ দে এবং সঞ্জয় সমাদ্দার। প্রযোজনা করেছেন আবুল কালাম।

যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
রাজধানীর সিনেপ্লেক্সের একটি শাখায় ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনী ঘিরে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা। কারণটা হলো কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু ও...
ঈদের রেশ চলে গেছে, কিন্তু এখনও সিনেমা হলে আগের গতিই ধরে রেখেছে ‘বনলতা এক্সপ্রেস’। বরং বলা যায়, গতিটা বেশ বেড়েছে। তানিম নূর পরিচালিত এই সিনেমা প্রথম সপ্তাহে শো কম পেলেও দর্শক টানার দৌড়ে...
ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিন্স’র প্রিমিয়ার হয়েছে স্টার সিনেপ্লেক্সের উত্তরা শাখায়। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় সিনেমাটির এই বিশেষ প্রিমিয়ারে এসেছিলেন তারকাদের অনেকে। সেখানে মধ্যরাতে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর