ভালো ও নরম মনের মেয়েদের জন্য এই রঙিন জীবন না: বর্ষা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম

শোবিজ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন চিত্রনায়িকা রাজ রিপা। শুধু চলচ্চিত্র নয়, ইট-কাঠের শহর ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। নির্মাতা ইফতেখার চৌধুরীকে কেন্দ্র করে তাঁর ক্ষোভ এরইমধ্যে ফেসবুকে পোস্ট হয়ে এসেছে বহুবার, তৈরি করেছে আলোচনাও।

রাজ রিপা। ছবি: ফেসবুক থেকে নেওয়া রাজ রিপার সেই অভিমান এবার ছুঁয়ে গেল অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে রিপাকে উদ্দেশ্য করে বর্ষা লিখলেন, ‘স্বপ্ন মাটি চাপা দিবা দাও, কিন্তু এমন স্বপ্ন মাটি চাপা দিও না—যে স্বপ্ন জেগে আছে, কিন্তু ধরা-ছোঁয়ার বাইরে। তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। যার কেউ নেই, তাঁর জন্য আল্লাহ আছেন। তোমার মতো কেউ কেউ এমন কঠিন জীবন যাপন করছে এই মিডিয়ায় তা তুমি-আমি ভালো করে জানি।’

তিনি আরও যোগ করেন, ‘ভালো মন, নরম মনের মেয়েদের জন্য এই রঙিন জীবন না রিপা! চামড়া শক্ত, শতশত নেতিবাচক মন্তব্যকে পাত্তা দেয় না—তারাই এই দুনিয়ায় টিকে থাকে। নামাজ পড়, আল্লাহর কাছে শান্তি চাও।’

রাজ রিপার ‘মুক্তি’ সিনেমার প্রসঙ্গও তোলেন বর্ষা। বলেন, ‘‘আমি নিজেও গিয়েছিলাম ‘মুক্তি’ সিনেমার মহরতে। অবাক হই—এখনও কেন শুটিং শেষ হয়নি? মনে আছে, ২০২০ সালের শেষের দিকে মহরত হয়েছিল। নতুন শুরু করো, নতুন স্বপ্ন দেখো। হেরে যাওয়া কোনো সমাধান নয়।’’

রিপার উদ্দেশে বর্ষা বলেন, ‘বয়স তো এখনও কম, সামনে অনেক সময় পড়ে আছে। নিজেকে নতুন করে সাজাও। তুমি ব্যর্থ নও, ব্যর্থ সেই যে তাঁর ওয়াদা রাখতে পারেনি।’

শরিফুল রাজ, নাজিফা তুষি, কুমার উদয়—যারা এখন নিজেদের কাজের মাধ্যমে দর্শকের কাছে অন্যতম জনপ্রিয়, এটি ছিল তাঁদের প্রথম সিনেমা। শরিফুল রাজ সেসময় অশ্রুশিক্ত হয়ে বলেছিলেন, ‘আমি জীবনে অনেক কষ্ট করে এই...
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু তা-ই নয়, নতুন দল বিজেপি থেকেও তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন। আর...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর