পুত্রসন্তানের মা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন মৌসুমী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম

প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে বেশ কৌতূহল সৃষ্টি হয়। শেষে এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

রসিকতা করে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে মৌসুমী বলেন, ‘আমার ছেলে হয়েছে, কিন্তু আমারে তো বলেনি! কেমন খারাপ বলুন তো? আমি তো কোথাও দেখলাম না। তাহলে কি আমার ছেলে হবে? আমার ছেলে হবে কি-না জানি না, কিন্তু তারা তো আমাকে পুত্রসন্তানের মা বানিয়ে দিয়েছে! বাহ অসাধারণ! চিকিৎসকও বলেননি ছেলে নাকি মেয়ে হবে।’  

নিজের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে মৌসুমী জানান, তিনি সুস্থ আছেন। ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে নিজের এবং অনাগত সন্তানের জন্য দোয়া চেয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি সামাজিকমাধ্যমে বেবি শাওয়ারের বেশকিছু ছবি প্রকাশ করেন মৌসুমী। নিজের বাসার ছাদে আয়োজিত সেই অনুষ্ঠানে প্রিয়জনদের সঙ্গে হাসি, আড্ডা আর আনন্দে মেতে উঠতে দেখা যায় তাঁকে।

হবু মায়ের বেবি শাওয়ার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু ও গায়িকা ঐশীসহ আরও অনেকে। 

এর আগে, চলতি বছর জুলাইয়ে এক অনুষ্ঠানে দ্বিতীয় বিয়ে ও প্রথমবার মা হতে যাওয়ার সুখবর একসঙ্গে প্রকাশ্যে আনেন অভিনেত্রী মৌসুমী হামিদ।

ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
বাড়ি দখল হয়ে যাওয়ার খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। তাঁর দাবি, যে ঘটনাকে কেন্দ্র করে এত আলোচনা-সমালোচনা হচ্ছে, সেটি সাম্প্রতিক নয়, বরং প্রায় দুই...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জবাবে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
দেশের প্রথম নারী বন্যপ্রাণীবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ভাইরালের ঘটনায় প্রত্যাহার হওয়া ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা...
৪০ হাজার টন লাইমস্টোন কিনতে দরপত্র আহ্বান করে পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু সন্ত্রাসীদের বাধার মুখে দরপত্রের শিডিউল ড্রপবক্সে ফেলতে পারেনি বেশিরভাগ প্রতিষ্ঠান। ঘটনার সত্যতা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর