জন্মদিনে নিজেকেই চমক দেবেন নুসরাত ফারিয়া

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম

আজ (৮ সেপ্টেম্বর) ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার জন্মদিন। দেশীয় থেকে শুরু করে কলকাতার সিনেমাতেও সমানভাবে দর্শকদের মন জয় করেছেন তিনি। বিশেষ এই দিনে পরিবারকে নিয়ে বাসাতেই থাকছে ঘরোয়া আয়োজন।

নায়িকা জানান, ছোটবেলায় প্রথম জন্মদিন পালন করেছিলেন মাত্র ৭ বছর বয়সে। এরপর খুব একটা আয়োজন করা হয়নি। তবে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বেশ জমকালোভাবে উদযাপন করেছিলেন। কারণ তখন ছিল ক্যারিয়ার গড়ার গুরুত্বপূর্ণ সময়।

নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক/ফারিয়া

তাঁর জন্মদিনের বিশেষত্ব হলো—প্রতি বছরই নিজেকে নিজেই উপহার দেন তিনি। ফারিয়ার ভাষায়, ‘আমার জন্মদিন মানেই আমি আমাকে গিফট দিই। এতে আমার ভালো লাগে। ২০১৩ সালে নিজের জন্মদিনে সেকেন্ড হ্যান্ড এক্স করোলা গাড়ি কিনেছিলাম। তখন এত টাকা আয় করতাম না। এরপর ২০১৮ সালে মার্সিডিজ নিই। সেটাও জন্মদিনে নিজেকে দেওয়া উপহার। এবারও ভাবছি কী উপহার দেওয়া যায়।’

উল্লেখ্য, ২০১৫ সালে যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। এরপর থেকে জিৎ, আরিফিন শুভ, শাকিব খান, অঙ্কুশ, বাপ্পী, সিয়াম আহমেদসহ জনপ্রিয় নায়কদের সঙ্গে কাজ করেছেন তিনি। শুধু অভিনয় নয়, গানেও বাজিমাত করেছেন এই তারকা।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর