ডিজে থেকে গণঅভ্যুত্থানের ‌‘আলোচিত মুখ’, কে এই সুদান গুরুং?

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম

তরুণ প্রজন্মের (জেন-জি) গণঅভ্যুত্থানের মুখে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্ষমতাচ্যুত হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। আর সেই আন্দোলনের আলোচিত মুখ হয়ে উঠেছেন ডিজে সুদান গুরুং। তাঁর বয়স মাত্র ৩৬। একসময় তিনি ছিলেন ডিজে এবং ওএমজি নামের একটি নাইটক্লাবের কর্ণধার। তবে ২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানলে বদলে যায় তাঁর জীবনের গতিপথ। সেই ভূমিকম্পে সন্তান হারানোর পর থেকেই সমাজসেবায় ঝুঁকে পড়েন তিনি।

নেপালের স্থানীয় সংবাদমাধ্যম দ্য অন্নপূর্ণা এক্সপ্রেস জানিয়েছে, ২০১৫ সালে ‘হামি নেপাল’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করে সুদান। প্রান্তিক এলাকায় শিক্ষার প্রসারই হচ্ছে সেই সংগঠনের মূল লক্ষ্য। ত্রাণ থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা—এমন নানা ক্ষেত্রে মাঠ পর্যায়ে কাজ করে দেশটির জনগণের কাছে জনপ্রিয় হয়ে উঠেন তিনি ও তাঁর সংগঠন।

তবে রাজনৈতিক অঙ্গনের সুদানের আবির্ভাব বেশ অপ্রত্যাশিত ছিল। ২০২৩ সালে বিপি কৈরালা ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেসের কর্মকর্তাদের নামে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে। সেই দুর্নীতিকাণ্ডের প্রতিবাদে ঘোপা ক্যাম্প আন্দোলনেও সম্মুখ সারিতে ছিলেন সুদান। সেখান থেকেই মূলত তাঁর রাজনৈতিক প্রতিরোধের যাত্রার শুরু। 

নেপালের সংসদ ভবনে ঢুকে পড়ছেন বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

এবার ওলি সরকারবিরোধী বিক্ষোভে সেই ডিজে সুদান এখন ছাত্র-যুবকদের কণ্ঠস্বর। তাঁর প্রতিবাদী গানের তালে মেতে উঠছে তরুণ প্রজন্ম। টিকটকের মতো অ্যাপে ছড়িয়ে পড়ছে তাঁর আন্দোলনের স্লোগান, ভিডিও আর সংগঠনের বার্তা। যে প্ল্যাটফর্মগুলো নিষেধাজ্ঞার বাইরে ছিল, সেগুলোর মাধ্যমেই একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন বিক্ষোভকারীরা। 

ওলি সরকারের বিরুদ্ধে শুধু ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ ২৬টি সামাজিকমাধ্যমে নিষেধাজ্ঞা নয়, বরং রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, আর্থিক বৈষম্য ও স্বজনপোষণের অভিযোগও উঠেছে। সবশেষ গতকাল নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, দেশ ছেড়ে ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী দুবাইয়ে আশ্রয় নিয়েছেন।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর