সিনেমা শেষে নিজেকে ভাগ্যবান মনে করবেন: মেহজাবীন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম

গত বছরের শেষদিকে মুক্তি পেয়েছিল মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। তবে বড় পর্দায় এই অভিনেত্রীর প্রথম কাজ ছিল ‘সাবা’। ইতিমধ্যেই সেটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। এবার মুক্তি পাচ্ছে দেশের সিনেমা হলে। 

রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রকাশ্যে এসেছে সাবা’র ট্রেলার। যেখানে উঠে এসেছে অসুস্থ মাকে নিয়ে মেয়ের সংগ্রামের গল্প। পাশাপাশি দেড় মিনিটের সেই ঝলকে মেয়েটির নিজের জীবনসংগ্রামেরও ইঙ্গিত পাওয়া যায়। 

সাবা’র পোস্টার। ছবি: আইএমডিবি থেকে নেওয়া

সিনেমাটিতে নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। মা শিরিনের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। অঙ্কুর চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার।

সামাজিকমাধ্যমে সিনেমাটির ট্রেলার শেয়ার করে আবেগাপ্লুত বার্তা দিয়েছেন মেহজাবীন। তিনি লিখেছেন, ‘যখনই আমরা সিনেমা দেখার কথা ভাবি, তখন বেশিরভাগ সময়ই বন্ধুদের বা পার্টনারের সঙ্গে দেখার কথাই মনে আসে। কিন্তু কতবার আমরা ভেবেছি যে মায়ের সঙ্গে সিনেমা দেখা উচিত?’ 

যোগ করে বলেন, ‘সাবা একটি ইমোশনাল জার্নি। সিনেমার শেষে আপনি সত্যিই নিজেকে লাকি (ভাগ্যবান) মনে করবেন যে, আপনার মা আপনার পাশে বসে আছেন। তিনি সুস্থ আছেন, আপনার সঙ্গে হল পর্যন্ত হেঁটে এসেছেন এবং আপনার সঙ্গে এই গল্পটি দেখছেন।’

সাবা’র ট্রেলারের একটি দৃশ্য। ছবি: স্ক্রিনশট

সবশেষে বলেন, ‘এই সিনেমা মনে করিয়ে দেবে—যতদিন তিনি (মা) আছেন, সেই মুহূর্তগুলোকে আরও বেশি করে লালন করা উচিত।’

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সাবা। এটি পরিচালনা করেছেন নির্মাতা মাকসুদ হোসেন।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, ‘এটি একটি চলচ্চিত্র, যেখানে মা আর সন্তানের মধ্যে আবেগের বিনিময় ফুটে উঠেছে। এই যাত্রায় হেঁটে যান, প্রতিটি মুহূর্ত অনুভব করুন, আর শেষে উপলব্ধি করুন—মা আর সন্তানের বন্ধন কতটা অমূল্য।’

প্রসঙ্গত, আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে সাবা। টরন্টো চলচ্চিত্র উৎসব, বুসান রেড সি, গোথেনবার্গ, ওসাকা, ডালাস উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়েছে। বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা বিভাগে ছবিটি তৃতীয় পুরস্কার জিতেছে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর