মাহি-রাকিবের একই ছবি পোস্ট! জোড়া লাগছে নায়িকার সংসার?

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পিএম

দেড় বছর আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানিয়েছিলেন, রাজনীতিবিদ স্বামী রাকিব সরকারের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। এরপর থেকে দুজনকে একসঙ্গে কোথাও দেখা যায়নি। মাহি ব্যস্ত ছিলেন নিজের কাজের মধ্যে, আর রাকিবও ছিলেন নিজের মতো করে।

কিন্তু হঠাৎই খোঁচা দিয়েছে রহস্য!

মাহি ফেসবুকে পোস্ট করেছেন দুটি স্থিরচিত্র, যেখানে তাঁকে দেখা যাচ্ছে রাকিব ও ছেলে ফারিশের সঙ্গে। ক্যাপশনে দিয়েছেন ভালোবাসার ইমোজি এবং লিখেছেন, ‘মাশাআল্লাহ’। আর ঠিক এক ঘণ্টা আগে একই ছবি পোস্ট করেছেন রাকিব সরকারও। তাঁর ক্যাপশনে লেখা, ‘সোয়াইব, সাইয়ারা, ফারিশ ও আমরা একফ্রেমে’। 

পোস্ট করা একই ছবি দেখে নেটিজেনদের মধ্যে জেগেছে নতুন প্রশ্ন—তাহলে কি আবার জোড়া লাগছে মাহি-রাকিবের সংসার? ভক্তরা ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সব আগের মতো হোক, আল্লাহ আপনাদের সুখে রাখুন।’

তবে মাহি-রাকিব দুজনই এ বিষয়ে এখনও মন্তব্য করেননি। নেটিজেনরা শুধু অপেক্ষা করছেন পরবর্তী পদক্ষেপের জন্য। মাহি ও রাকিবের কাছাকাছি সময়ে ছবি পোস্ট করা নিয়ে তৈরি হয়েছে রহস্য, যা এখন বিনোদন মহলে আলোচনার বিষয়।

এদিকে জানা যায়, মাহি এখনও আমেরিকায় অবস্থান করছেন। রাকিবও ছবির ক্যাপশনের শেষে লিখেছিলেন, ২৬ মার্চ ২০২৫-এর তারিখ।

এর আগে গতবছর সাক্ষাৎকারে স্বামী রাকিবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেছে বলে জানিয়ে মাহির ভাষ্য ছিল এ রকম, ‘আমরা দুজনই চেষ্টা করেছি। যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়েছি। একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো। যেহেতু ও ফারিশের বাবা এবং এখনও ওর সঙ্গে আমার কথা হয় নিয়মিত, যোগাযোগ আছে। ফারিশকে নিয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন এবং ও খুব যত্নবান একজন মানুষ। ওর সঙ্গে আমার সম্পর্ক নেই, কিন্তু ও ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ।’

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর