একই সিনেমায় মৌসুমি-ফারিয়া-তানিয়া, নায়ক কে?

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম

চট্টগ্রামের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ হচ্ছে নতুন ছবি ‘ট্রাইব্যুনাল’। ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং। ক্রাইম থ্রিলার ও কোর্টরুম ড্রামা ঘরানার গল্পে তা পরিচালনা করছেন রায়হান খান।

ইনডিপেনডেন্ট ডিজিটালকে বিষয়টি নিশ্চিত করে নির্মাতা জানান, গত ১২ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। আরও ২০-২২ দিন এর শুটিং চলবে। চট্টগ্রাম ছাড়াও ঢাকা ও কুমিল্লায় সিনেমাটির দৃশ্যধারণ হবে।

ট্রাইব্যুনাল’র কাস্টিং লাইনআপও বেশ চমকপ্রদ। পর্দায় থাকছেন শীর্ষ তিন জনপ্রিয় অভিনেত্রী। তাঁরা হলেন মৌসুমি হামিদ, নুসরাত ফারিয়া ও তানিয়া বৃষ্টি। 

জানা যায়, পর্দায় নুসরাত ফারিয়াকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে। আইনজীবীর ভূমিকায় থাকছেন তিনি। অন্যদিকে, দুই অভিনেত্রীর বিপরীতে নায়ক হিসেবে থাকছেন আদর আজাদ।

আদর আজাদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

গল্পটি এগিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একটি মামলাকে কেন্দ্র করে। স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে প্রয়াত এক ২১ বছর বয়সী নারীর মামলার ঘটনাবলী পর্দায় তুলে আনছেন নির্মাতা।

‘এটা একটা ইমোশনাল থ্রিলার গল্প’ উল্লেখ করে রায়হান খান বলেন, ‘আমাদের দেশে প্রতিবছর পুরুষদের হাতে প্রায় ৫০ হাজার নারী নির্যাতনের শিকার হন; তাঁদের কেউ মেয়ে, কেউ মা, কেউ স্ত্রী, কেউ-বা প্রেমিকা। অনেক সময় সেই মামলাগুলো ন্যায়বিচার পর্যন্ত পৌঁছাতে পারে না কিংবা বিচার বা ন্যায়বিচার হলেও আমরা সেভাবে জানতে পারি না। শুধু জানতে পারি সেসব মামলার বিষয়ে, যেগুলো ভাইরাল হয়। আমরা সেগুলো নিয়ে লেখালেখি করি, অনেক আলোচনা হয়, অর্থাৎ সেই মামলাগুলোর বিচার খুব দ্রুত গতিতে হয়ে যায়, যখন ভাইরাল হয়। আমার সিনেমাটি তেমনই একটি গল্প নিয়ে।’

নির্মাতা জানান, আগামী বছর যেকোনো একটি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ট্রাইব্যুনাল। এতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, সায়রা আক্তার জাহান, সাবেরী আলম, অশোক ব্যাপারী, আশুতোষ সুজন, মিলন ভট্টাচার্য প্রমুখ। 

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
‘বরবাদ’ ও ‘রাক্ষস’-এর মতো বড় বাজেটের সিনেমা দিয়ে দর্শকমহলে নিজের জায়গা পাকা করা নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার প্রথমবারের মতো হাত দিচ্ছেন ওয়েব কনটেন্টে। তার প্রথম...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর