জীবনের নতুন অধ্যায়ে তাসনিয়া ফারিণ

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। প্রযোজনায় যুক্ত হলেন তিনি। ‘ফড়িং ফিল্মস’ নামের সেই প্রতিষ্ঠানটির বিষয়ে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে সামাজিকমাধ্যমে ক্ল্যাপস্টিক হাতে একটি ছবি শেয়ার করে ফারিণ বলেন, ‘নতুন অধ্যায়ের শুরু, ফড়িং ফিল্মস আমার প্রডাকশন হাউস। সবাই আমার জন‍্য দোয়া করবেন।’

এর আগে ফারিণ জানান, চলতি বছরের শেষদিকে তাঁর গাওয়া একটি গানের মিউজিক ভিডিও প্রকাশের মধ্যদিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করবে। তবে অভিনেত্রীর এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক-সিনেমা নির্মিত হবে কিনা—এ বিষয়ে এখনও কিছু জানাননি তিনি। 

জানা যায়, মিউজিক ভিডিও দিয়ে শুরুর পর নতুন পরিকল্পনা করবেন এই অভিনেত্রী। আপাতত প্রতিষ্ঠানটি থেকে নিয়মিত কাজ করাই তাঁর প্রধান চ্যালেঞ্জ। 

বর্তমানে বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাসনিয়া ফারিণ। এ ছাড়া কলকাতার একটি সিনেমায় তাঁর অভিনয় নিয়েও গুঞ্জন রয়েছে।

রাজধানীর সিনেপ্লেক্সের একটি শাখায় ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনী ঘিরে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা। কারণটা হলো কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু ও...
শোবিজ অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত ঘটনা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই শিল্পী ও দর্শকের মধ্যে উত্তেজনা...
কয়েকমাস ধরেই শোবিজের আলোচনায় ঢাকাই সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’। তবে এ সিনেমায় নায়িকা কে—তা নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন উঠেছে। অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো নায়িকার নাম। প্রিন্স-এ...
দুই বাংলার দর্শকের কাছে পরিচিত মুখ ইধিকা পাল। কলকাতার জনপ্রিয় সিরিয়াল তারকা থেকে বড় পর্দায় আসেন ২০২৩ সালে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ ছবির মাধ্যমে, যেখানে শাকিব খানের বিপরীতে তাঁর অভিষেক ঘটে। ইতি...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর