‘প্রিন্স’ শাকিবের নায়িকা ফারিণ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১১:১৪ এএম

কয়েকমাস ধরেই শোবিজের আলোচনায় ঢাকাই সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’। তবে এ সিনেমায় নায়িকা কে—তা নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন উঠেছে। অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো নায়িকার নাম। প্রিন্স-এ শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
  
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস দুটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। এক ছবিতে দেখা যায়, প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে দাঁড়িয়ে আছেন ফারিণ, অন্য ছবিতে তিনি চুক্তিপত্রে সই করছেন।

ক্যাপশনে জানানো হয়, তাসনিয়া ফারিণ প্রিন্স সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এর মাধ্যমে শুরু হচ্ছে তাঁর নতুন যাত্রা।

প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে তাসনিয়া ফারিণ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এর আগে, বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল যে ফারিণের সঙ্গে সিনেমাটি নিয়ে কথাবার্তা চলছে। এবার এল আনুষ্ঠানিক ঘোষণা। অন্যদিকে, শোনা যাচ্ছে এ সিনেমায় টলিউড অভিনেত্রী ইধিকা পাল আর থাকছেন না।

প্রিন্স পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। শিরিন সুলতানার প্রযোজনায় এবং ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমার গল্পটি অ্যাকশন ধাঁচের।

সব ঠিক থাকলে, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আর আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর