কবে মুক্তি পাচ্ছে জারা-শাহেনের ‘খিলাড়ি’

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম

বেশ কয়েকবার মুক্তির কথা থাকলেও পিছিয়ে যায় জারা জামান ও শাহেন শাহ অভিনীত ছবি ‘খিলাড়ি’। অবশেষে এল চূড়ান্ত ঘোষণা। আগামী ১২ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি।

চিত্রনায়িকা জারা জামানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা মো. শফিউল্লাহ। শুটিং হয়েছে বাগেরহাট, খুলনা, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের বেশকিছু মনোরম লোকেশনে, যা দর্শকদের দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে বলে আশা করছেন নির্মাতা।

সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী নায়িকা ও প্রযোজক জারা জামান। তিনি বলেন, ‘দর্শক এবার গ্ল্যামার ও অ্যাকশন লুকে আমাকে দেখতে পাবেন। এই প্রথম ভিন্ন ধরনের একটি চরিত্রে কাজ করেছি। পুরো জার্নিটাই ছিল চ্যালেঞ্জিং। এ সিনেমায় আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, বাকিটা দর্শক সিনেমা মুক্তির পর বলবে।’

চরিত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘খিলাড়ি-তে আমি একজন প্রতিবাদী সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটিতে নতুনত্ব আছে, আর এ কারণেই সিনেমাটি নিয়ে আমি আরও বেশি আশাবাদী।’

এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নানা শাহ, উজ্জ্বল, ইভা রহমান, শামসুল হাদি, আকাশ, আলি, আনোয়ার হোসেন, তানভীর শেখ প্রমুখ। ছবিটির গানগুলোতে কন্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী বেলি আফরোজ, মম রহমান ও শারমিন আক্তার। সংগীত পরিচালনা করেছেন তানিয়া অহিদ।

এদিকে, জারা জামান অভিনীত আরও দুটি সিনেমা—‘ফেরারি’ ও ‘কী করে ভুলি তোরে’ মুক্তির অপেক্ষায় রয়েছে। খুব শিগগিরই এই দুটি ছবিও দর্শকের সামনে আসবে বলে জানান তিনি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর