ঈদে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম

একের পর এক সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার বাস্তবতায় নতুন করে আশার আলো দেখাচ্ছে কয়েকটি মাল্টিপ্লেক্স প্রকল্প। ২০২৬ সালে নারায়ণগঞ্জ, শরীয়তপুর ও বগুড়ায় নতুন তিনটি মাল্টিপ্লেক্স চালুর প্রস্তুতি চলছে।

এর মধ্যে নারায়ণগঞ্জ ও বগুড়ার দুটি মাল্টিপ্লেক্স নির্মাণ করছে স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, নারায়ণগঞ্জের জালকুঁড়ির সীমান্ত টাওয়ারে স্টার সিনেপ্লেক্সের কাজ চলমান রয়েছে। সেখানে তিনটি হল থাকবে এবং আগামী পবিত্র ঈদুল ফিতরে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে বগুড়ার পুলিশ প্লাজায় স্টার সিনেপ্লেক্সের আরেকটি শাখার কাজ চলছে। এই শাখায় দুটি হল থাকবে, যা চলতি বছরেই চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সারা দেশে সিনেমা হল কমে যাওয়ার প্রেক্ষাপটে নতুন প্রেক্ষাগৃহ চালুর বিষয়ে জানতে চাইলে মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‌‘স্টার সিনেপ্লেক্স আগে থেকেই ১০০টি পর্দা চালুর ঘোষণা দিয়েছিল। নারায়ণগঞ্জ ও বগুড়ার প্রকল্পের কাজ অনেক আগেই শুরু হয়েছিল, তবে নানা কারণে শেষ হতে সময় লেগেছে।’

তিনি আরও জানান, আপাতত বড় শহরগুলোকে গুরুত্ব দিয়ে হল চালু করা হবে, পরে জেলা ও উপজেলা পর্যায়েও বিস্তারের পরিকল্পনা রয়েছে।

এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার পাশে নির্মাণাধীন পদ্মা সিনেপ্লেক্সের কাজও প্রায় শেষের পথে। মালিক ও চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল জানান, মাল্টিপ্লেক্সটির প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ঈদুল আজহায় এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। তাঁর ভাষ্য, এলাকাটিতে এখনো কোনো মাল্টিপ্লেক্স নেই, তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 এ ছাড়া আরও দু–একটি মাল্টিপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। তবে সেগুলো নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর