আবারও প্রেক্ষাগৃহে ফিরল সালমান শাহর সিনেমা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০১:৩২ পিএম

বাংলা সিনেমার ইতিহাসে যে ক’জন নায়ক দর্শক-হৃদয়ে ছাপ রেখে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম সালমান শাহ। আজও তাঁর সিনেমা দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় মহাসমারোহে। সম্প্রতি আবারও প্রেক্ষাগৃহে ফিরেছে তাঁর সিনেমা। ক্ষণজন্মা এই নায়কের সিনেমা নিয়ে নতুন আয়োজন সাজিয়েছে লায়ন সিনেমাস। 

পুরান ঢাকার বাবু বাজার ব্রিজ সংলগ্ন এই মাল্টিপ্লেক্সে ‘ফিরে দেখি সালমান শাহ’ শীর্ষক আয়োজনে প্রদর্শিত হচ্ছে বেশকিছু সিনেমা। এর মধ্যে রয়েছে ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’ ও ‘সত্যের মৃত্যু নেই’। সিনেমাগুলো পরিচালনা করেছেন যথাক্রমে বাদল খন্দকার, শিবলী সাদিক ও ছটকু আহমেদ। 
 
এ আয়োজন নিয়ে এক ভিডিওবার্তায় লায়ন সিনেমাস বলে, ‘কিছু নায়ক সিনেমায় আসেন, আর কিছু নায়ক বদলে দেন পুরো চিত্রজগতটাই। সালমান শাহ ঢাকাই সিনেমার সুপারস্টার, যাঁর নাম পুরো একটি প্রজন্মের অনুভূতি হয়ে উঠেছিল, যাঁর বিদায় আজও কাঁদায় লাখ-লাখ সিনেমাপ্রেমীদের।’  

আয়োজকরা জানান, ফিরে দেখি সালমান শাহ শুরু হয়েছে গত ২৩ জানুয়ারি, চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন থাকছে একটি সিনেমার দুটি শো।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে জামিন শুনানি হয়। ডনের...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর