ব্যবসায় ধস, সিনেমাকে ‘বিদায়’ অনন্ত জলিলের

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম

গার্মেন্টস ব্যবসায় বড় ধরনের সংকটে পড়েছেন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। একসময় সাভারে প্রায় ১২ হাজার জনবল নিয়ে বিশাল ফ্যাক্টরি পরিচালনা করলেও বর্তমানে সেখানে কর্মীসংখ্যা নেমে এসেছে প্রায় ৪ হাজারে। ব্যবসায়িক এই ধস কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টায় আপাতত পুরো মনোযোগ দিচ্ছেন ব্যবসার দিকেই।

এই পরিস্থিতিতে সিনেমাকে আপাতত বিদায় জানালেন অনন্ত জলিল। তিনি জানান, ব্যবসার অবস্থা এতটাই খারাপ যে এখন অভিনয় নিয়ে ভাবার সুযোগ নেই। এমনকি পেন্ডিং থাকা সিনেমার কাজও শেষ করতে পারছেন না।

‘মোস্ট ওয়েলকাম’ ও ‘দিন দ্য ডে’খ্যাত এই নায়ক ও প্রযোজক বলেন, ‘সিনেমা করলেও আমি কখনো সিনেমার জন্য পাগল ছিলাম না। আমি বিজনেস মাইন্ডের মানুষ। শুটিংয়ের ফাঁকেও ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসা ভালো অবস্থায় না ফেরা পর্যন্ত সিনেমায় ফেরা আমার জন্য ঠিক হবে না।’

তিনি আরও বলেন, ‘যখন কোনো কাজে সংকট আসে, তখন সেই কঠিন সময় কাটিয়ে ওঠার দিকেই মনোযোগ দেওয়া আমার স্বভাব। এখন ব্যবসা ভালো যাচ্ছে না; এই সময় সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরও বড় সমস্যায় পড়তে হবে।’

২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অনন্ত জলিল। শুরু থেকেই তার প্রতিটি সিনেমায় স্ত্রী বর্ষা তার সঙ্গে ছিলেন। এ প্রসঙ্গে অনন্ত বলেন,
‘যখন আবার সিনেমা করব, আমরা দুজন একসঙ্গেই করব। না করলে কেউই করব না। সিনেমা আমাদের পেশা নয়, আমরা শখের বশেই কাজ করি।’

বর্তমানে অনন্ত জলিলের দুটি সিনেমা ‘নেত্রী দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’ শুটিং পর্যায়ে ছিল। পাশাপাশি জাজের ব্যানারে মাসুদ রানা সিরিজের ‘চিতা’ নামের আরেকটি সিনেমার মহরত হলেও শুটিং শুরু হয়নি। এসব সিনেমার ভবিষ্যৎ নিয়ে অনন্ত বলেন, ‘ভালো সময় এলে কাজ করব, না এলে নয়।’

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর স্ত্রী, চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানান। আর নায়কের এ মন্তব্য ঘিরে...
সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময়, ১৯ সেপ্টেম্বর মারা গেলেন ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গার্গ। বহু ভাষায় সমান দক্ষতায় গান গেয়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন এই শিল্পী। শুধু ভারত নয়, বাংলাদেশেও তার...
কয়েক মাস আগে চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা জানিয়েছিলেন— হাতে থাকা অসমাপ্ত কাজগুলো শেষ করেই বিদায় নেবেন তিনি। এবার একই ঘোষণা দিলেন তার স্বামী চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। শনিবার রাতে এক...
চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা অভিনয় থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, হাতে থাকা তিন-চারটি সিনেমা শেষ করার পর আর নতুন কোনো ছবিতে কাজ করবেন না। ‘হাতে তিন-চারটি...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর