মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম

শ্বশুর-শাশুড়ি হলেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন এই তারকাযুগল। 

শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিকমাধ্যমে মেয়ের বিয়ের সুসংবাদ শেয়ার করেছেন নাঈম নিজেই। তবে খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর মাহাদিয়ার বিয়ে সম্পন্ন হয়েছে। 

ঢাকার উত্তরায় পারিবারিক আয়োজনেই হয় এই বিয়ে। পাত্রের নাম ইহসান মনসুর চৌধুরী। মাহাদিয়া ও ইহসানের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। ইহসান মনসুর চৌধুরী সপরিবার সিডনিতে বসবাস করেন।

ইহসান মনসুর চৌধুরী ও মাহদিয়া নাঈম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

মাহাদিয়া নাঈম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখানে যাওয়ার আগেই তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এদিকে, মেয়ের বিয়ের খবর জানিয়ে সামাজিকমাধ্যমে নবদম্পতির জন্য দোয়া চেয়েছেন নাঈম। তিনি বলেন, ‘আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা, ইহসান মনসুর চৌধুরীর সাথে আমাদের প্রিয় কন্যা মাহদিয়া নাঈমের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ঘোষণা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। জীবনের এই সুন্দর নতুন অধ্যায় শুরু করতে যাওয়া নবদম্পতির জন্য আমরা বিনীতভাবে সকলের দোয়া প্রার্থনা করছি।’

অন্যদিকে শাবনাজ জানান, ভালো একটি পরিবারে মেয়েকে তুলে দিতে পেরে তাঁরা স্বস্তিতে আছেন এবং নবদম্পতির সুখী দাম্পত্য কামনা করেন।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর