‘পাগলের সংখ্যা বাড়ছে, কেউ তো ডিভোর্স লেটারও দেখতে চায়’

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৪১ পিএম

তিন বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়িকা মৌসুমী। নিউ জার্সিতে অসুস্থ মায়ের চিকিৎসা ও মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন তিনি। তবে এই দীর্ঘ সময়ের দূরত্বকে কেন্দ্র করেই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুজব। এরমধ্যে রয়েছে ওমর সানী-মৌসুমীর বিচ্ছেদ, এমনকি মৌসুমী নাকি গোপনে এক নির্মাতাকেও বিয়ে করেছেন!

এসব গুজব নিয়ে মৌসুমী প্রকাশ্যে কিছু না বললেও এ বিষয়ে বিরক্তি প্রকাশ করেছেন অভিনেতা ওমর সানী। সম্প্রতি চলচ্চিত্রসংশ্লিষ্ট একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, অনেকেই বলে তারা নাকি আলাদা হয়ে গেছেন। এ ধরনের নানা কথা তিনি নিয়মিতই শোনেন। তবে এসব নিয়ে তাঁরা মোটেও চিন্তিত নন। অভিনেতার ভাষ্য, কিছু মানুষ আছেন, যারা অসভ্যের মতো ভিত্তিহীন কথা বলে বেড়ায় এবং নিজের মতো করে ধরে নেয় যে তাঁরা সেপারেট হয়ে গেছেন।

এর আগেও একটি বেসরকারি টেলিভিশনের পডকাস্ট অনুষ্ঠানে একই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়ে ওমর সানী বলেন, ‘অনেকেই নিজেকে জ্যোতিষী মনে করেন। কেউ হাত দেখে ভবিষ্যৎ বলে দেন, আবার কেউ যার যা ইচ্ছা তাই বলেন।’ দিনদিন পাগলের সংখ্যাও বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। এমনকি কেউ কেউ ডিভোর্স লেটার দেখতে চায় বলেও বিরক্তি প্রকাশ করেন এই অভিনেতা।

মৌসুমীর যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি পরিষ্কার করে ওমর সানী বলেন, ‘সবার জানার জন্য বিষয়টি স্পষ্ট করা দরকার। আমার শাশুড়ি দীর্ঘদিন ধরে অসুস্থ এবং মায়ের পাশে থাকার জন্যই মৌসুমী সেখানে আছেন। পাশাপাশি আমার মেয়েও যুক্তরাষ্ট্রে থাকে, তার দেখাশোনাও জরুরি। পরিবারের জন্য সময় দেওয়া এবং ত্যাগ স্বীকার করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি।’

নব্বই দশকের জনপ্রিয় এই নায়ক আরও জানান, দূরত্ব থাকলেও তাঁদের যোগাযোগে কোনো ঘাটতি নেই। প্রতিদিনই তাঁরা ফেসবুক গ্রুপে কথা বলেন এবং খুব শিগগিরই একে অপরের সঙ্গে দেখা হবে বলেও জানান তিনি।

সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন চিত্রনায়ক ওমর সানী। তাঁকে উদ্দেশ্য করে গতকাল সামাজিকমাধ্যমে একটি কৌতূকপূর্ণ পোস্ট দেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার...
দীর্ঘ একদশক পর আবারও পরিচালনায় ফিরলেন জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা পারভীন জামান মৌসুমী। নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘বিচ্ছেদ বেদনা’। এরইমধ্যে তা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি)...
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় অভিনেতা ওমর সানীর একটি পোস্ট ঘিরে শোরগোল পড়েছে। চলচ্চিত্রাঙ্গনের কিছু ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে তিনি কড়া ভাষায় সমালোচনা করেছেন। অভিনেতা সেই ব্যক্তিদের ‘মশা’র সঙ্গে...
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছবিটি মুক্তির আগেই চরম বিতর্কের মুখে পড়েছে। আগামী ১৫ মে ছবিটি বড় পর্দায় আসার কথা থাকলেও, এর কঠোর বিরোধিতা করেছেন...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর