অভিনেত্রীর সন্তান নিখোঁজ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম

সাত দিন ধরে নিখোঁজ অভিনেত্রী নাসিমা খানের ছোট ছেলে নাবিল নাসির কুশল। এক সময়ের বাংলা ও উর্দু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান ছেলেকে খুঁজে না পেয়ে মানসিকভাবে খুবই বিপর্যস্ত।

জানা গেছে, কুশল ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকার তাদের বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। ১৪ ফেব্রুয়ারি পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়।

নাসিমা খান বলেন, ‌ ‘১১ তারিখে শার্ট পরে ঘর থেকে বের হলো, সেটাই শেষ দেখা। এখন আমার বাবাটার খোঁজ পাচ্ছি না। আমি আমার ছেলের সন্ধান চাই।’

অভিনেত্রী জানান, তার ছেলে নাবিল নাসির কুশল সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। তবে এর আগে এমনভাবে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেনি। নাসিমা খানের আশঙ্কা, মানসিক সমস্যার কারণে কুশল হয়তো নিজের ঠিকানা স্পষ্টভাবে বলতে পারছে না। তিনি বলেন, ‘সাভারের নিজের বাড়ির ঠিকানা হয়তো বলতে পারবে না, কিন্তু নিজের নাম বলতে পারবে।’

পরিবারের আরেক ছেলে, ডাকনাম উপল, বর্তমানে যুক্তরাষ্ট্রে পড়াশোনা ও কর্মরত। গত ডিসেম্বর অল্প কয়েক দিনের ছুটিতে দেশে এসে মায়ের সঙ্গে সময় কাটিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে, কেউ যদি নাবিল নাসির কুশলের খোঁজ পায়, তবে সরাসরি আশুলিয়া থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করুন।

বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাসিমা খান। ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক। ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশের পর ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে তিনি ছিলেন জনপ্রিয় মুখ। সর্বশেষ ২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্মের ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায় তাকে দেখা গেছে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর