এবার বিদেশে নিশোর ‘দম’

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম

মুক্তির পর থেকেই দেশের প্রেক্ষাগৃহ দাপিয়ে বেড়াচ্ছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘দম’। এরইমধ্যে আফরান নিশো, পূজা চেরী ও চঞ্চল চৌধুরী অভিনীত এই সিনেমা ঘিরে দর্শক চাহিদা তুঙ্গে। প্রায় শো-ই যাচ্ছে হাউজফুল! এদিকে আরও এক সুখবর, ঈদে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা হিসেবে শুরু হতে যাচ্ছে দম’র বিদেশ যাত্রা! আগামী ২৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত সিনেমাটি অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হবে।

জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) অস্ট্রেলিয়ার ব্যাংকসটাউন হলে স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে সিনেমাটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরের দিন বিকেল ৫টায় প্রসপেক্ট-এ। সমাপনী দিন অর্থাৎ ২৯ মার্চ ওয়েরিবি হলে সন্ধ্যা ৬টায় দেখা যাবে দম। 

এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল। তিনি বলেন, ‘শুরু থেকেই দম ঘিরে দর্শক চাহিদা তুঙ্গে। গত চারদিনে যে দর্শক সাড়া পাচ্ছি, তাতে আমি একটাও নেগেটিভ রিভিউ দেখিনি। ক্রমেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। এমন সময় আন্তর্জাতিক বাজারে ঈদের প্রথম সিনেমা হিসেবে দম মুক্তি পাচ্ছে। এটা আমাদের জন্য খুবই আনন্দের খবর।’

দম পোস্টার। ছবি: চরকি

এদিকে, ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ৫ সিনেমার মধ্যে দর্শকপ্রিয়তা ও আয়ের দৌড়ে এগিয়ে রয়েছে রেদওয়ান রনি নির্মিত দম। মুক্তির প্রথম তিনদিনে মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকার গ্রস কালেকশন দিয়ে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি!

জীবনমুখী গল্পের প্রতি দর্শকদের প্রবল আগ্রহ বাড়ায় দম’র প্রায় সবক’টি শো চলছে হাউজফুল। যেখানে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ৩৫টি শোর মধ্যে ২৭টিই ছিল হাউজফুল, যা নিশোর ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত দম’র চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
আফরান নিশো, জয়া আহসান, মোশাররফ করিম, আরিফিন শুভ, আফসান আরা বিন্দু, প্রীতম হাসান, শিহাব শাহীন, রায়াহান রাফী, শঙ্খ দাশগুপ্ত, রুমানা রশীদ ঈশিতাসহ দেশের মিডিয়াঙ্গনের সম্মানিত, গুণী ও জনপ্রিয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর