নায়িকাদেরকে স্পর্শ, সমালোচনার মুখে শাকিব

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পিএম

টলিউড অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর কোমরে হাত দেওয়াকে কেন্দ্র করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। নেটিজেনদের একাংশ এ ঘটনায় নায়কের সমালোচনা করছেন। আবার কেউ-বা করছেন রসিকতা! 

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর সেন্টারপয়েন্ট শপিং মলের স্টার সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ ছবির বিশেষ প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। আর তা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাকিব খান এবং সিনেমাটির দুই নায়িকা—তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। সেখানেই ঘটে আলোচিত এই ঘটনা!       

ইতিমধ্যে সামাজিকমাধ্যমে সেই সংবাদ সম্মেলনের বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, জ্যোতির্ময়ী কুণ্ডুর কোমরে এমনভাবে হাত রেখেছেন শাকিব যে, অভিনেত্রী রীতিমতো অস্বস্তিতে পড়েছেন! শুধু তাই নয়, জ্যোতির্ময়ীকে হাত দিয়ে তাঁর কোমর থেকে শাকিবের হাত ছাড়িয়ে দিতেও দেখা যায়। তখন নায়ক কোমর থেকে সামান্য দূরে নিজের হাত মুঠো করে রাখেন।  

শুধু জ্যোতির্ময়ীই নয়, শাকিবের এমন আচরণে বিব্রত বোধ করতে দেখা যায় তাসনিয়া ফারিণকেও! সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ফারিণের কাঁধে হাত রেখেছেন শাকিব। তখন অভিনেত্রীর চোখেমুখে রীতিমতো অস্বস্তির ছাপ ফুটে উঠে। তিনি বেশ কয়েকবার শাকিবের হাত কাঁধ থেকে সরানোর চেষ্টা করছেন!

সামাজিকমাধ্যমে এই দুই ঘটনা প্রকাশ্যে আসতেই শাকিবের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে। অন্যদিকে, নেটিজেনদের কেউ কেউ শাকিবের এই আলোচিত আচরণকে ‘স্বভাবজাত’ বলে উল্লেখ করছেন। তাঁদের ভাষ্য, শাকিবকে সবসময় তাঁর সহশিল্পীদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ আর হাসিখুশি মেজাজে দেখা যায়! প্রিন্স সংবাদ সম্মেলনে যা ঘটেছে, তা নায়কের স্বাভাবিক প্রকাশ মাত্র!

তবে ভাইরাল ঘটনাটি নিয়ে শাকিব, জ্যোতির্ময়ী কিংবা ফারিণ—কেউই এখনও মুখ খোলেননি।

প্রসঙ্গত, ব্যক্তিজীবন নিয়ে নানা সময়েই সমালোচনার মুখে পড়েছেন শাকিব খান। বিশেষ করে অপু বিশ্বাস ও শবনম বুবলীকে লুকিয়ে বিয়ে, সন্তান জন্মের তথ্য আড়ালে রাখা; এমনকি বিয়ে লুকিয়ে রাখতে স্ত্রীদের ‘বাধ্য করা’—এসব ঘটনায় আলোচনায় ছিলেন এ নায়ক।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর