যে শুরুটা শাকিব খানকে নিয়ে করতে চান দীঘি

আপডেট : ১৫ মে ২০২৬, ০৭:০৫ পিএম

শিশুশিল্পী থেকে নায়িকা—দীঘির স্মৃতিতে তখনও যেন ‘চাচ্চু’ ডাকটা আটকে আছে! সময় বদলালেও বদলায়নি সেই টান। এবার তিনি জানালেন, সুযোগ পেলে একেবারে ভিন্ন ঢঙে মেগাস্টার শাকিব খান-এর সাক্ষাৎকার নিতে চান তিনি—হতে পারে সেটা হবে তার ক্যামেরার পেছনের নতুন এক ‘ডেবিউ’!

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অতিথি হয়ে এসে চমকে দিয়েছেন নায়িকা দীঘি। সেখানেই তিনি খোলাসা করেন মিডিয়া স্টাডিজ আর জার্নালিজম পড়ার সুবাদে একদিনের জন্য হলেও সাংবাদিকতার স্বাদ নিতে চান তিনি। আর সেই সুযোগ পেলে প্রথম টার্গেট? একদম লিস্টের শীর্ষে শাকিব খান!


শুধু তাই নয়, প্রায় ১২০ মিনিটের এই দীর্ঘ পডকাস্টে দীঘি খুলে বলেছেন নিজের ভেতরের নানা গল্প, ক্যারিয়ার নিয়ে নানা কৌতূহলের জবাব, আর সঙ্গে এসেছে একগাদা অকপট মন্তব্য—দেলোয়ার জাহান ঝন্টু থেকে শুরু করে মোস্তফা সরয়ার ফারুকী, রায়হান রাফী, জয়া আহসান, পূজা চেরি ও তৌহিদ আফ্রিদি—সবাইকে ঘিরেই ছিল তার খোলামেলা কথা।

প্রযোজনায় জেড আই ফয়সাল আর প্রচারে মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর