ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী স্থগিত, সরকারের উদ্দেশে যা বললেন আশফাক নিপুন

আপডেট : ৩০ মে ২০২৬, ০৮:০৬ পিএম

কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় সাময়িকভাবে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটির প্রদর্শনী সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির এমন একটি আয়োজন শেষপর্যন্ত স্থগিত হওয়ায় হতাশা প্রকাশ করছেন চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও ব্যক্তিত্বরা। এবার এ বিষয়ে মুখ খুলেছেন ‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুন। তাঁর মতে, প্রদর্শনী স্থগিত হওয়ায় বনলতা এক্সপ্রেস টিমের বিশেষ কোনো আর্থিক ক্ষতি নেই, তবে মোটাদাগে এই ক্ষতি মূলত বর্তমান সরকার ও মুক্ত সাংস্কৃতিক চর্চায় বিশ্বাসী মানুষদের।  

শনিবার (৩০ মে) সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে নিপুন লেখেন, ‘‘ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস চলচ্চিত্রের প্রদর্শন জেলার কওমী ছাত্র ঐক্য পরিষদ নামের কতিপয় ফ্রিঞ্জ এলিমেন্টের (উগ্রবাদী মহল) কারণে বন্ধ হওয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ টিমের বিশেষ কোনো অর্থনৈতিক ক্ষতি নাই। এই ছবি দেশ-বিদেশে যত মানুষ দেখছে, ভালোবাসছে, ব্যবসা করছে—তাতে কোনো এক জেলায় না দেখালেও মোটাদাগে কোনো লস নাই তাদের।’’

‘ক্ষতিটা কাদের? অবশ্যই যাঁরা মুক্ত সাংস্কৃতিক চর্চায় বিশ্বাস করেন, তাদের এবং অতি অবশ্যই বর্তমান সরকারের।’—যোগ করে লেখেন এই নির্মাতা। 

গত ঈদুল ফিতরে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের একটি শাখায় সিনেমা দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই বিষয়টি উল্লেখ করে নিপুন বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত যে সরকার তাদের প্রধানমন্ত্রীর কন্যাসমেত ঢাকায় সিনেপ্লেক্সে ছবি দেখতে যাওয়াকে ব্যাপকভাবে সেলিব্রেট (উদযাপন) করেন, সেই সরকারের প্রথম ১২০ দিনের মধ্যেই দেশ-বিদেশে দারুণভাবে সমাদৃত ১০০ ভাগ খাঁটি দেশীয় ছবির স্থানীয় প্রদর্শনী বন্ধ হওয়া পুরাপুরি বিপরীতমুখী বার্তা দেয়। ইংরেজিতে যাকে ডাবল স্ট্যান্ডার্ড (দ্বৈত নীতি) বলে।’ 

তিনি আরও বলেন, ‘‘বাংলায় প্রবাদ আছে—‘বিড়াল বাসর রাতেই মারতে হয়।’ সরকারকে যদি নাগরিকদের কাছে প্রমাণ করতে হয় তারা সংস্কৃতিবান্ধব, তাহলে কথায়-কথায় যা মন চায় তা-ই বন্ধ করার সংস্কৃতিকে আইনগতভাবেই দমন করতে হবে। এবং সেটা শুধু এই এক ছবিকে প্রদর্শিত হতে দিয়ে না, বরং ভবিষ্যতে কোনো ছবি যদি বনলতা এক্সপ্রেস-এর মতো জনপ্রিয় না-ও হয়, সেটাও যেন প্রদর্শিত হতে পারে; যেকোনো মুক্ত সাংস্কৃতিক চর্চা যেন বিকশিত হতে পারে—সেটা নিশ্চিত করার মাধ্যমে।’’

সবশেষে একটি প্রশ্ন রেখে এই নির্মাতা বলেন, ‘কথিত আছে, বিএনপি সরকার সাংস্কৃতিকভাবে বরাবরই দুর্বল। এই দুর্নাম ঘোচানোর সুবর্ণ সুযোগ কি হেলায় হারাইতে চাইবে এই সরকার?’

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী বাধাগ্রস্ত হওয়ার ঘটনাকে ‘বিদ্বেষমূলক ও অসুস্থ মানসিকতার লক্ষণ’ হিসেবে দেখছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও লেখক অধ্যাপক আনু মুহাম্মদ। সামাজিকমাধ্যমের এক পোস্টে তিনি বলেন, ‘বনলতা এক্সপ্রেস আমি দেখেছি। ব্রাহ্মণবাড়িয়ায় কিছু লোকজন যেসব অভিযোগ তুলে এর প্রদর্শনী বন্ধ করতে চাপ দিচ্ছে তা শুধু পুরোপুরি ভুল নয়, তা বিদ্বেষমূলক এবং অসুস্থ মানসিকতার লক্ষণ।’ 

যোগ করে তিনি বলেন, ‘আসলে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা-সংস্কৃতির চর্চা আরও বাড়াতে হবে। সারাদেশের বিভিন্ন শহরের মতো এখানেও খাবারের দোকান, শপিং মল, বহুতল ভবনের সংখ্যা—চাকচিক্য বেড়েছে, কিন্তু পাঠাগার বাড়েনি; চলচ্চিত্র প্রদর্শনী, থিয়েটার, গান-নাচ চর্চার ওপরে বাধার পর বাধা। কয়েকবছর আগে এই শহরেই ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মারক ভবনের ওপর হামলা হয়েছে। এসব কাজে লিপ্ত কাণ্ডজ্ঞানহীন অবোধ-সন্ত্রাসী মানুষদের কথায় তো দেশ চলতে পারে না। ধর্মের নাম ব্যবহার করে তারা যে মাস্তানি করছে, তাকে ধর্মের অবমাননা হিসেবে আখ্যায়িত করা সম্ভব।’ 

অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস ছবির প্রদর্শনীর ব্যবস্থা করা এবং যাঁরা এই প্রদর্শনীর বিরুদ্ধে, তাঁদেরও সিনেমাটি দেখে তারপর আলোচনা-সমালোচনা করার আহ্বান জানিয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, ‘অবিলম্বে বৃহৎ আকারে এই শহরে বনলতা এক্সপ্রেস দেখাতে হবে। যাঁরা এর প্রদর্শনীর বিরুদ্ধে তাঁদেরও এই চলচ্চিত্র দেখে তারপর তা নিয়ে আলোচনা-সমালোচনা করতে হবে। শুধু তাই নয়, এই শহরে চলচ্চিত্র উৎসব, থিয়েটার উৎসব, গানের মেলা ধারাবাহিকভাবে আয়োজন করতে হবে। শিল্পকলা একাডেমির এতে নেতৃত্ব দেওয়াই কাজ। প্রশাসনের দায়িত্ব তাকে সমর্থন দেওয়া, বাধা দেওয়া নয়।’

প্রসঙ্গত, ঈদুল আজহা উপলক্ষে আজ (৩০ মে) স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে বনলতা এক্সপ্রেস ছবির একটি প্রদর্শনীর আয়োজন করেছিল ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। তবে জেলার কওমী ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় অবশেষে এ প্রদর্শনী বাতিল করা হয়। 

এদিকে, সিনেমাটির প্রদর্শনী স্থগিত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (ঢাবি সংসদ), নয়াগণতান্ত্রিক গণমোর্চাসহ আরও বেশকিছু সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।  

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর