আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তিতে যা জানাল জ্বালানি বিভাগ

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৭:৫৫ পিএম

বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করতে সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধমে বিভ্রান্তি এড়াতে সবাইকে অনুরোধ জানিয়েছে সরকারের জ্বালানি বিভাগ।

শনিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,  দেশে নিরবিছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬-এর একটি খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। 

প্রস্তাবিত নীতিমালা প্রণয়নের মূল উদ্দেশ্য হলো দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখা। এ ছাড়াও একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে বিদ্যমান সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে ব্যবহার করা, এই নীতিমালার লক্ষ্য জ্বালানি খাত সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত ও পরামর্শ গ্রহণ করে নীতিমালাটি  চূড়ান্ত করা হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই এ ধরনের নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে। কাজেই এই নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। 

সম্প্রতি প্রস্তাবিত এই নীতিমালা নিয়ে কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় অনুমান নির্ভর ও অসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে, যা অনভিপ্রেত। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বিষয়ে ইরান-ওমান আলোচনায় ইতিবাচক অগ্রগতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। ৫ মাস যুদ্ধের পর হরমুজ প্রণালি চালু এবং যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তির সম্ভাবনায় নিবিড়...
কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে আজ বুধবার সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ বাড়বে, এমন তথ্য জানিয়েছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। প্রথম দিন জাতীয় গ্যাস গ্রিডে আড়াই শ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে।
সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সংকটে যখন নাকাল গাড়ি চালকরা, তখন নিয়মিত জ্বালানি পাচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) চালিত গাড়িগুলো। এমন অবস্থায় কনভারশন সেন্টারে গাড়ির এলপিজি রুপান্তর বাড়ছে।
আর্জেন্টাইন ফুটবলের বরপুত্র লিওনেল মেসির জীবনে সাফল্য আর শিরোনামের অভাব ঘটেনি কখনো। কিন্তু যে শক্ত হাতটি নেপথ্যে থেকে একটি সাধারণ ছেলেকে ‘ফুটবল ঈশ্বরে’ রূপান্তর করেছিল, সেই নীরব কারিগর আর নেই।...
বাংলাদেশের তৈরি পোশাক খাতের গুরুত্বপূর্ণ ইউরোপীয় ক্রেতা পোলিশ ক্লোদিং কোম্পানি এলপিপির কাছে রপ্তানিকারকদের বকেয়া পাওনা নিয়ে সৃষ্ট বিরোধ দ্রুত ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন...
চলতি বছরের প্রথম ছয় মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৫ দশমিক ৭৫ শতাংশ। তবে সার্বিকভাবেও যুক্তরাষ্ট্র এসময়ে আগের বছরের তুলনায় পোশাক কম...
ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুরের শ্রীপুরের ইজ্জতপুর রেল স্টেশন এলাকায় রেললাইন থেকে স্বামী-স্ত্রীর ছিন্ন–বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর