আমি কেন ফিল্মকে পাপ বলব: পপি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

‘ফিল্ম আমার পেশা, আমার দ্বিতীয় পরিবার। এই ইন্ডাস্ট্রি থেকেই উপার্জন করেছি, পরিবার চালিয়েছি। আমি কেন ফিল্মকে পাপ বলব?’—সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামে ছড়িয়ে পড়া একটি বক্তব্য নিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পপি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, পপি নাকি বলেছেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’ এই বক্তব্য ঘিরে নেটমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, এমন কোনো কথা তিনি বলেননি। তাঁর দাবি, ব্যক্তিগত একটি প্রসঙ্গে বলা কথাকে বিকৃত করে সম্পূর্ণ ভিন্ন অর্থে ছড়িয়ে দেওয়া হয়েছে।

ভাইরাল বক্তব্য নিয়ে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পপি জানান, তাঁর কাছে চলচ্চিত্র জীবনের সবচেয়ে সম্মানজনক ও পবিত্র জায়গাগুলোর একটি। দীর্ঘ অভিনয়জীবনে এই ইন্ডাস্ট্রি তাঁকে পরিচিতি দিয়েছে, জীবিকা দিয়েছে এবং দর্শকের ভালোবাসা এনে দিয়েছে।

ক্ষোভ প্রকাশ করে পপি বলেন, ‘ফিল্ম আমার পেশা, আমার দ্বিতীয় পরিবার। এই ইন্ডাস্ট্রি থেকেই উপার্জন করেছি, পরিবার চালিয়েছি। আমি কেন ফিল্মকে পাপ বলব?’

অভিনেত্রীর ভাষ্য, পরিবারের প্রতি ক্ষোভ থেকে ব্যক্তিগত একটি প্রসঙ্গে তিনি কিছু কথা বলেছিলেন। কিন্তু সেই বক্তব্যের অংশবিশেষ এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে তাঁর কথার সম্পূর্ণ ভিন্ন অর্থ দাঁড়ায়। পপি বলেন, ‘আমি বলেছিলাম জীবনে কিছু অমানুষকে লালন করেছি, নিজের জন্য না ভেবে পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি। সেই অর্থে কথাটি বলেছিলাম। কিন্তু সেটিকে সম্পূর্ণ ভিন্নভাবে ছড়িয়ে আমাকে অপমান করা হয়েছে।’

প্রায় তিন দশকের অভিনয়জীবনে ঢাকাই চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন পপি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন নানা স্বীকৃতি। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকলেও চলচ্চিত্রের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা এখনো অটুট বলে জানিয়েছেন তিনি।

পপির মতে, একজন শিল্পী একদিনে তৈরি হন না। এর পেছনে থাকে দীর্ঘদিনের শ্রম, সংগ্রাম, ত্যাগ ও অসংখ্য মানুষের সহযোগিতা। তাই একজন শিল্পীর দীর্ঘ ক্যারিয়ার ও অবদানকে সম্মান করা সবার দায়িত্ব।

তিনি বলেন, ‘ফিল্মে আমার দীর্ঘ সময়ের ক্যারিয়ার। সেই জায়গা থেকে এতটুকু সম্মান পেতে পারি না? আমি এখন ফিল্মে কাজ করি না, ঠিক আছে। তার মানে আমাকে নিয়ে যা তা বলা ঠিক হবে না। আমি তো জঙ্গলে বসবাস করছি না। একটা পরিবারে বসবাস করছি।’

অভিনয় থেকে সরে গেলেই একজন শিল্পীর অর্জন মুছে যায় না বলেও মনে করেন পপি। তাঁর প্রশ্ন, ‘ফিল্ম থেকে চলে গেলেই কি সম্মান চলে যাবে? এত বছর যা অর্জন করেছি, তা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে।’

বর্তমানে স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে পারিবারিক জীবনেই বেশি সময় দিচ্ছেন পপি। নিয়মিত নামাজ-রোজা পালন এবং পরিবারকে সময় দেওয়াতেই মনোযোগ তাঁর। আপাতত অভিনয়ে ফেরার সম্ভাবনা কম হলেও ভবিষ্যতে প্রযোজনার সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সবশেষে ভক্ত ও সহকর্মীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্য যাচাই-বাছাই করে বিশ্বাস ও প্রচারের আহ্বান জানিয়েছেন পপি। চলচ্চিত্র থেকে দূরে থাকলেও এই ইন্ডাস্ট্রির প্রতি তাঁর ভালোবাসা যে কমেনি, সেটিও স্পষ্ট করেছেন তিনি।

পপির ভাষায়, ‘মৃত্যুর আগ পর্যন্ত চলচ্চিত্রের মানুষদের নিয়ে আমার মুখ থেকে একটি বাজে শব্দও বের হবে না।’

 

সালমান শাহ নেই প্রায় তিন দশক। কিন্তু বাংলা চলচ্চিত্রের এই নায়কের জনপ্রিয়তা ও তাঁকে ঘিরে দর্শকের আবেগ এখনো অটুট। তাঁর আকস্মিক মৃত্যুর কারণ নিয়েও থামেনি আলোচনা। বরং সময় যত গড়িয়েছে, সেই রহস্য নিয়ে...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
‘আওয়ারাপন ২’-এর সাফল্যে যখন নতুন করে আলোচনায় বলিউড তারকা এমরান হাশমি, ঠিক তখনই তার শরীরে হানা দিয়েছে এইচ১এন১। অসুস্থতার কারণে বেঙ্গালুরুর একটি নির্ধারিত অনুষ্ঠানেও অংশ নিতে পারেননি...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর