শরীফুল রাজকে উকিল নোটিশ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পিএম

‘ঠিকানা’ সিনেমাকে ঘিরে আইনি জটিলতায় পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ। চুক্তির শর্ত লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগে তাঁকে উকিল নোটিশ পাঠিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার। নোটিশে অভিনেতাকে জবাব দেওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।

‘রিয়েল এনার্জি প্রোডাকশন’-এর স্বত্বাধিকারী শাহরিন আক্তারের অভিযোগ, ‘ঠিকানা’ সিনেমায় অভিনয়ের জন্য শরীফুল রাজের সঙ্গে যে চুক্তি হয়েছিল, তার শর্ত যথাযথভাবে মানা হয়নি। বিশেষ করে এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘনের কারণে প্রযোজনা প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি তাঁর।

এ ঘটনায় আইনজীবীর মাধ্যমে রাজের কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রযোজক। নোটিশে জানানো হয়েছে, নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে অভিনেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে চুক্তির ঠিক কোন শর্ত লঙ্ঘন করা হয়েছে কিংবা এর ফলে প্রযোজনা প্রতিষ্ঠানের কত টাকা ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে অভিযোগের বিষয়ে শরীফুল রাজের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। ফলে প্রযোজকের তোলা অভিযোগের বিষয়ে অভিনেতার অবস্থানও স্পষ্ট নয়।

২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন শরীফুল রাজ। এরপর বিভিন্ন চরিত্রে অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। চলতি বছর তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দিয়েও আলোচনায় ছিলেন এই অভিনেতা।

‘কাঁটে’, ‘কাবিল’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ কিংবা ‘মুম্বাই সাগা’—অ্যাকশন আর থ্রিলারের মিশেলে বলিউড দর্শকদের একের পর এক আলোচিত সিনেমা উপহার দিয়েছেন...
জাপানের জনপ্রিয় গোয়েন্দা থ্রিলার সিরিজ ‘ভিভান্ত’-এর দ্বিতীয় সিজন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে চীনে। সিরিজটির গল্পে চীনা গোয়েন্দা সংস্থার উপস্থাপন এবং জাপানের সামরিক ইতিহাসের চিত্রায়ণ নিয়ে...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী মানেই দিনভর নানা আয়োজন। এবার সেই উৎসবে বাড়তি উন্মাদনা যোগ করতে আসছেন নগরবাউল জেমস। আগামী ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত...
দীর্ঘদিন ধরে অসুস্থ অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে অভিনয়শিল্পী সংঘ। পরিবারের সম্মতি পাওয়ার পর তাঁর চিকিৎসার প্রক্রিয়াও শুরু করেছে সংগঠনটি। চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে তারা।...
নারায়ণগঞ্জের সদর উপজেলায় ‘উৎসব পরিবহন’ নামে একটি বাসের ধাক্কায় আতিক (৩০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. মাসুদ (৩৮) নামে আরেক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার দুজন হলেন ইমরান...
যেকোনো শত্রুর হুমকির জবাবে কোনোপ্রকার ভৌগোলিক সীমানার তোয়াক্কা না করেই তাৎক্ষণিক ও কার্যকর পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দেশটির সামরিক বাহিনীর শীর্ষ...
রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
লোডিং...

এলাকার খবর