‘তিন নম্বর জন ডান’, ফের দত্তক নিলেন পরী মণি?

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।  

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন পরী। যেখানে দেখা যায়, গাড়িতে পরিপাটি সাজ ও রোদচশমা পরে আছেন তিনি। আর তাঁর কোলজুড়ে এক ফুটফুটে শিশু। ক্যাপশনে লিখেছেন, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’ 

এই ছবি ও ক্যাপশন পোস্ট করার পরপরই নেটিজেনদের মনে কৌতুহলের সৃষ্টি হয়েছে যে, তবে কি ফের মা হলেন এই নায়িকা?

কমেন্ট বক্সে অনুরাগীদের প্রশ্নের নানা জবাব দিতেও দেখা যায় পরী মণিকে। শিশুটি ছেলে নাকি মেয়ে—এক ভক্তের এমন প্রশ্নে সংক্ষেপে তিনি বলেন, ‘ছেলে’। 

অন্য এক নেটিজেন ঠাট্টা করে জানতে চান, আর কয়টি সন্তান নেবেন তিনি? জবাবে নায়িকা বলেন, ‘আর ৯৭টা।’ 

শিশুপ্রেমী হিসেবে সুনাম রয়েছে পরী মণির। সামাজিকমাধ্যম কিংবা একাধিক সাক্ষাৎকারেও তিনি বহুবার জানিয়েছেন যে, অনেক সন্তানের মা হতে চান; এমনকি সংখ্যাটি ১০০ ছুঁতে পারে বলেও মজা করেছিলেন। তাই ভক্তদের ধারণা, এবার হয়তো তৃতীয় সন্তান দত্তক নিলেন পরী। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। ফলে তাঁর এই নীরবতা কিছুটা জল্পনাও বাড়িয়ে দিয়েছে। 

প্রসঙ্গত, অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নিজের প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্যকে একাই লালন-পালন করছিলেন পরী মণি। পরবর্তী সময়ে এক কন্যাসন্তান দত্তক নিয়েছেন তিনি, যার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে একা হাতেই সন্তানদের বড় করছেন এই তারকা।

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের জন্মদিন আজ। ৪ বছর পূর্ণ হলো তার। বিশেষ এই দিনে ঘরোয়া আয়োজন করেছিলেন মা পরী মণি। এ ছাড়া দিনটিকে তিনি নিজের ‘নতুন জন্ম’...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক...
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক যুবককে ইয়াবাসহ আটকের পর তার স্বজনেরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই যুবকের স্বজনদের সঙ্গে এলাকাবাসীর হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৬১টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য...
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক (এসআই) আলতাব হোসনেকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার মডেল থানা-পুলিশ। এ নিয়ে...
লোডিং...

এলাকার খবর