প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৩:২২ পিএমআপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৫:৪৮ পিএম
শিকারি' চলচ্চিত্রের দৃশ্যে শাকিব। ছবি: এসকে মুভিজ
পাঁচ বছর পর কলকাতায় যাচ্ছেন দুই বাংলার সুপারস্টার শাকিব খান। হেতু? সেটাও সিনেমা। তার পুরনো ঘর এসকে মুভিজে ফিরছেন তিনি। গলেছে তাদের বরফ।
শেষ ২০১৮ সালে রাজ বিশ্বাস পরিচালিত ছবি ‘নাকাব’-এ তাকে দেখেছিল কলকাতার দর্শক। মাঝে কেটে গিয়েছে অনেক বছর। করোনা পরিস্থিতির পরে বাংলাদেশ থেকে কলকাতায় যাননি অভিনেতা। কঠিন পরিস্থিতির কাটানোর পর অনেকেই জোরসে কাজ চালিয়েছেন। ব্যতিক্রম শুধু শাকিব।
তবে এবার তিনি ফিরছেন। বিষয়টি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। তারা জানায়, আশোক ধানুকার এসকে মুভিজের সঙ্গে কাজ করতে চলেছেন শাকিব। সব ঠিক থাকলে, আগামী বছর ছবিটি মুক্তি পাবে।
জানা যায়, আগস্ট মাসে কলকাতায় যাবেন নায়ক। এসকে মুভিজ়ের সঙ্গে আগামী মাসেই মিটিং। এরপর আসবে ছবির ঘোষণা।
এর আগেও এই ‘এসকে মুভিজ’ প্রযোজিত সিনেমায় দেখা গেছে শাকিব খানকে। 'নবাব', 'শিকারি', ‘চালবাজ’, ‘ভাইজান এল রে’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। পারিশ্রমিক সংক্রান্ত জটিলতায় এরপর তাদের সঙ্গে আর কাজ করেননি শাকিব।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
পাঁচ বছর পর কলকাতায় শাকিব খান

বিষয়: