কলকাতায় অপু, শাকিব ফিরছেন দেশে

 

শাকিব খান-অপু বিশ্বাসকে নিয়ে এখন আগ্রহ সবার তুঙ্গে। আমেরিকায় কি তারা বাঁধছেন ঘর? সে প্রশ্নের উত্তর আপাতত বলা যাচ্ছে না। 

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৩:৪৩ পিএম

২৭ জুলাই আমেরিকা থেকে দেশে ফিরেছেন অপু বিশ্বাস ও ছেলে আব্রাম খান জয়। একটা লম্বা ছুটি কাটিয়ে এলেন। সেখানে থেকে সোজা কলকাতায় গিয়েছেন অপু। কারণ, পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। শুক্রবার (২৯ জুলাই) '‌লাল শাড়ি' পরিচালক বন্ধন বিশ্বাসের সঙ্গে সেখানে গিয়েছেন। এদিকে জানা যায়, ঠিক একইভাবে দেশে ফিরে কলকাতায় উড়াল দেবেন শাকিব খান। ঢালিউডের এই শীর্ষ নায়ক ৪ আগস্ট ঢাকায় পা দেবেন।

শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস সূত্রে জানা যায়, পরিচালক অনন্য মামুনের নতুন ছবির বিষয়ে মিটিং করবেন নায়ক। সব ঠিক থাকলে মামুনের বলিউড প্রজেক্টকে 'হ্যাঁ' বলবেন শাকিব। ছবিটির শুটিং হবে সেপ্টেম্বরের শেষে। 

আর আগস্টের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে কলকাতা যাবেন শাকিব। সেখানকার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ছবিতে চুক্তিবদ্ধ হবেন তিনি।

এ তো গেল কাজের কথা। এবার আস যাক ব্যক্তিগত প্রসঙ্গে। বাংলাদেশের সংবাদমাধ্যমের মুখোমুখি না হলেও কলকাতায় পৌঁছেই সেখানকার মিডিয়ার সামনে দাঁড়িয়েছেন অপু।  শাকিব-অপু কি ফের সংসার করবেন, এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি। শুভেচ্ছাবার্তাও দিয়েছেন। তাতে আনন্দ হয়েছে। তবে আমরা ব্যক্তিগত জীবন কী করব, কোন দিকে এগোবে আমাদের ভবিষ্যত, এখনই সে বিষয়ে কিছু বলতে চাই না। পরবর্তী সময় যা হবে, তা গোপনই থাক। এখনই জানাতে চাই না।’

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এবারের সফরে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করারও ইচ্ছা রয়েছে এই...
থাইল্যান্ডে চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘সোলজার’-এর শেষ ধাপের শুটিং। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে শুটিং করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।  সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে...
সিনেপ্রেমীদের জন্য প্রায়শই নানারকম আয়োজন করে থাকে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর