অসুস্থতা নিয়ে একই হাসপাতালে ভর্তি পরী ও তমা

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৯:৩৮ এএম

ঢাকাই চলচ্চিত্রের দুই নায়িকা পরী মণি ও তমা মির্জা অসুস্থ। তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। 

জানা যায়, অসুস্থতা অনুভব করায় গতকাল (১৮ আগস্ট) হাসপাতালে যান তারা। রাতেই পরী মণি হাতধরা দুজনের একটি ছবি শেয়ার করেছেন তার ফেসবুক প্রোফাইলে। যেখানে দুজনের হাতেই ক্যানোলা লাগানো। লিখেছেন, ‌‘উই পরী-তমা’।  মন্তব্য ঘরে হাজির হয়েছেন তমা মির্জা। প্রত্যুত্তরে লেখেন, ‘আগে দুজনে সুস্থ হয়ে নিই।’

ক্যানোলা হাতে পরী ও তমা। ছবি: পরী মণি/ফেসবুক বিষয়টি জানতে দুজনের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। কথা হয় তমার সবশেষ ছবি ‘সুড়ঙ্গ’র পরিচালক রায়হান রাফীর সঙ্গে। তিনি নায়িকার বেশ ঘনিষ্ঠজনও। রাফী ইন্ডিপেনডেন্ট ডিজিটালকে বললেন, ‘তমা হাসপাতালে। আমি এখনও যেতে পারিনি। বিস্তারিত তমা ভালো বলতে পারবে।’

তমা জানান, আপাতত কারও ফোন রিসিভ করতে পারছেন না।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস এই দুই নায়িকার। ব্যক্তিগতভাবেও ভালো সম্পর্ক তাদের। গত মাসেই পরীর ছেলে রাজ্যকে নিয়ে পারিবারিক আবহে ফ্রেমবন্দি হয়েছিলেন তমা ও রাফী। গিয়েছিলেন রাজ্যও জন্মদিনেও।

জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
মুক্তি পেয়েছে প্রায় এক যুগ আগে শুটিং শেষ হওয়া সিনেমা ‘মন বোঝে না’। তবে এই মুক্তির ব্যাপারে জানেনই না সিনেমাটির প্রধান দুই অভিনয়শিল্পী আরিফিন শুভ ও তমা মির্জা। যে কারণে প্রচার-প্রচারণাতেও তাঁদের...
দীর্ঘ ১২ বছর আগে শুরু হওয়া এক সিনেমা অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে, তবে এবার নতুন নামে, নতুন টিমে। ২০১৩ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান শুরু করেছিলেন রোমান্টিক ঘরানার সিনেমা ‘লাভলী: মন বোঝে না’।...
শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’। সিডনিতে মুক্তির পর পরই চলচ্চিত্রটি নিয়ে শুরু হয় উন্মাদনা—একটার পর একটা শো হাউসফুল। এমনকি, আবেগে ভেসে অনেক দর্শক সিনেমা শেষে চোখ মুছতে মুছতে হল...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর