অস্ট্রেলিয়ায় উন্মাদনা, ‘দাগি’ এবার মুক্তি পাচ্ছে আমেরিকায়

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৬:২৯ পিএম

শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’। সিডনিতে মুক্তির পর পরই চলচ্চিত্রটি নিয়ে শুরু হয় উন্মাদনা—একটার পর একটা শো হাউসফুল। এমনকি, আবেগে ভেসে অনেক দর্শক সিনেমা শেষে চোখ মুছতে মুছতে হল ছেড়েছেন। সেই একই আবেগ এবার ছড়িয়ে পড়তে যাচ্ছে উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে।

আসছে ২৫ এপ্রিল, দাগি মুক্তি পাচ্ছে নিউ ইয়র্কসহ উত্তর আমেরিকার ১৫টি শহরে একযোগে। সিনেমার মুখ্য চরিত্রে আছেন আফরান নিশো, তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল।

আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস ছবিটি পরিবেশন করছে, যা প্রতিষ্ঠানটির ৪৯তম পরিবেশনা হিসেবে যুক্ত হচ্ছে সাফল্যের তালিকায়।

নিউ ইয়র্কের জনপ্রিয় গার্ডেন সিনেমাসে দাগি–র জন্য বরাদ্দ রাখা হয়েছে টানা সাত দিনের ২১টি শো। পাশাপাশি প্রথম ধাপে যেসব শহরে মুক্তি পাচ্ছে ছবিটি, সেগুলোর তালিকায় রয়েছে বোস্টন, ডেট্রয়েট, সান ফ্রান্সিস্কো, আটলান্টা, ড্যালাস, কানেকটিকাট, ফিনিক্স, শিকাগো, পিনিয়াপলিস, লস অ্যাঞ্জেলেস ও ওকলাহোমা সিটি।

এরপর ২ মে থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের মুক্তি। এবার যুক্ত হচ্ছে আরও ১৩টি শহর—ওয়েস্ট পাম বিচ, পোর্টল্যান্ড, সিয়াটেল, অস্টিন, স্যাক্রামেন্টো, নিউ জার্সি, ভার্জিনিয়া, শার্লট, মিয়ামি, সান দিয়েগোসহ আরও কিছু স্থান।

দাগি নিয়ে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘দাগি শুধু একটি সিনেমা নয়—এটি উত্তর আমেরিকার দর্শকদের প্রতি তাঁদের ভালোবাসার প্রতিদান। তাঁদের মতে, গত সাড়ে ছয় বছরে উত্তর আমেরিকার বাংলা সিনেমাপ্রেমী দর্শকরাই তাঁদের সবচেয়ে বড় শক্তি। এবারও সেই ভালোবাসার জবাব দেবে দাগি।’

দাগি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের আলফা আই ও ভারতের একটি প্রযোজনা সংস্থা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, তাসনিয়া ফারিন, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর